বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫

বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ |
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ১০৪ জন বিদেশিকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের দেশে ঢুকতে দেওয়া হয়নি। একেপিএস’র এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন- তা বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি। শনিবার (৩০ আগস্ট) সিনার হারিয়ান পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, নিষিদ্ধ যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় আসার উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি, কারো বৈধ রিটার্ন টিকিট ছিল না, আবার কেউ থাকার সঠিক ব্যবস্থা

দেখাতে ব্যর্থ হন। এমনকি অনেকের প্রদত্ত কারণ সন্দেহজনক মনে হওয়ায় প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়। এদিকে একেপিএস জানিয়েছে, পূর্বে প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হওয়া আরও ২৮৮ জন যাত্রী এখনো কেএলআইএতে অবস্থান করছেন। তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। একেপিএস বলেছে, ‘মালয়েশিয়ার প্রবেশপথগুলোর নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে সংস্থাটি দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখবে। শুধুমাত্র নির্ধারিত শর্ত পূরণকারীদের দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ