বকেয়া বেতন–ভাতার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৬

আরও খবর

ভোটার হওয়ার সময় বাড়ল

‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য

“জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি

“প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা

‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার

‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

বকেয়া বেতন–ভাতার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৬ |
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করে বকেয়া বেতন–ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন নাসা গ্রুপের শ্রমিকরা। সোমবার বিকেল ৪টার দিকে তারা মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের অদূরে সড়কে অবস্থান নেন। এতে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে মহাখালীর দিকে যাতায়াত বন্ধ হয়ে যায়। যানজটে আটকে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বকেয়া বেতন–ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পুলিশ তাদের জনদুর্ভোগের কথা বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে। সেইসঙ্গে কারাখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টাও চালানো হচ্ছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাননি। সরেজমিনে দেখা যায়, তেজগাঁও থেকে গুলশান সংযোগ সড়কের অদূরে কয়েকশ’ শ্রমিক অবস্থান নিয়েছেন। তারা মে মাসের

বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সড়কের দুই পাশেই তাদের অবস্থানের কারণে তেজগাঁও থেকে মহাখালী–গুলশানের দিকে যাওয়ার এবং আসার উভয় পথেই যান চলাচল বন্ধ রয়েছে। অফিস ছুটির সময় গুরুত্বপূর্ণ এই সড়কে অবরোধের কারণে দেখা দেয় তীব্র যানজট। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। যানবাহনগুলো ছবির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। বাধ্য হয়ে অনেকে বাস, সিএনজি, প্রাইভেটকার থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। কেউ আবার অবরোধের এলাকা পার হয়ে সামনে গিয়ে অন্য যানবাহনে উঠবেন বলে জানান। অবরোধে অংশ নেওয়া কয়েক শ্রমিকের সঙ্গে কথা বলেছে । তাদের মধ্যে নাসা গ্রুপের ফিনিশিং বিভাগের কর্মী নাজমা বেগম জানান, বিনা নোটিশে কারখানা বন্ধ

করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তারা। কারখানা খুলে দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো জবাব না পাওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না তারা। তিনি জানান, ঈদের ছুটির আগে নিয়মিত বেতন ও বোনাস পেয়েছেন তারা। ঈদের ছুটি শেষে খোলার দিনে এসে দেখেন কারখানার গেটে তালা ঝুলছে। আগে থেকে কিছু বুঝতে না দিয়ে এরকম একটি কাণ্ড ঘটিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনরত অন্য শ্রমিকরা জানান, কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। বন্ধ করে দেওয়ার আগে কারখানাটিতে এক হাজার শ্রমিক কাজ করত বলে জানান তারা। সংশ্লিষ্টরা জানান, নাসা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘নাসা মেইনল্যান্ডের’ তিনটি কারখানার শ্রমিক–কর্মচারীরা সড়ক অবরোধ করেন। কারখানা তিনটি হলো– নাসা

নিট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেড। শ্রমিকদের ভাষ্য, ঈদের পর কারখানা বন্ধ ঘোষণা করা হলে গত ৪ জুন তারা আন্দোলনে নামেন। তখন কারখানা কর্তৃপক্ষ সোমবার বিষয়টি নিষ্পত্তির প্রতিশ্রুতি দেয়। কিন্তু বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়নি। তাদের মে মাসের বেতনসহ অন্যান্য ভাতা বকেয়া রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’