ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ
তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি
নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব
বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের
চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিন কর্মকর্তা গ্রেপ্তার
উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বিপুল সরকার নামের এক ব্যক্তি। তিনি ‘বিপুল সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে’র স্বত্বাধিকারী। ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- এজেন্সির হেড অব ফিন্যান্স সাকিব হোসেন, চিফ অপারেটিং অফিসার একেএম সাদাত হোসেন ও চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ।
মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বিপুল সরকার শনিবার রাতে ফ্লাইট এক্সপার্টের পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন আসামি হলেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈম এবং
তার বাবা এম এ রাশিদ। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ ফ্লাইট এক্সপার্ট বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন টিকিট বিক্রেতা এজেন্সিসহ বহু গ্রাহক। তারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য ওই প্রতিষ্ঠানে অর্থ পরিশোধ করেছিলেন। এমন ১৭টি ভুক্তভোগী এজেন্সির আর্থিক ক্ষতির পরিমাণ ৪ কোটি ৭৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মালিকপক্ষ দেশ ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।