প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ |
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত। পাশাপাশি ভারতের পক্ষ থেকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণও জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। একইসঙ্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্যও ভারতের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ তিনি জানান, এসব আমন্ত্রণ ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা পরবর্তী সময়ে জানানো হবে। একই ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের অবস্থান

তুলে ধরেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশে চলমান জ্বালানি সংকট ও অতিরিক্ত জ্বালানি সহায়তার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে। রণধীর জয়সওয়াল বলেন, ‘ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো কার্যকর আছে।’ তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের যে অনুরোধ করা হয়েছে, তা ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজস্ব শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা বিবেচনা করে পর্যালোচনা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান গণপরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প পরিবারের অমতে বিয়ে, বছর ঘুরতেই বিচ্ছেদ জনপ্রিয় গায়িকার! অস্ট্রেলিয়ার ওপর এখন পাহাড়সম চাপ, বললেন পন্টিং প্রধান সমন্বয়কের নেতৃত্বে মেকআপ-ব্যান্ডেজে, জাল প্রেসক্রিপশনে জুলাইযোদ্ধা সাজিয়ে তালিকাভুক্তি, স্টুডিওর সন্ধান ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ ও গুম নাটক সাজিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে চরম ভোগান্তিতে জনজীবন শাহজালালে ধরা না পড়লেও দিল্লিতে ৩১ গুলিসহ আটক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইউনূসের ‘লাগতে পারে’, তাই বিএসএমএমইউ’র একটি সিসিইউ বেড আটকে রাখা হয় ১৮ মাস! কাশ্মীরে ৮ পাকিস্তানি পুলিশকে অপহরণ করেছে আওয়ামী অ্যাকশন কমিটি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অশ্বিন