ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৯/১১ থেকে কি সত্যিই শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র?
জানুয়ারি-আগস্টঃ বাংলাদেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ভয়াবহ চিত্র
‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট
দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু?
সাংবাদিক তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে পুলিশের অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে বাদীর নারাজি
“আমাকে টার্গেট করা হয়েছে” — WHO বিতর্কে নীরবতা ভাঙলেন সায়মা ওয়াজেদ
বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস
প্রধানমন্ত্রীর লাইভ শুরুর সাথে সাথেই গেল বিদ্যুৎ, ফিরল বক্তব্য শেষ হওয়ার পর
পিরোজপুরের কাউখালীতে তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার চলাকালেই বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে।
গতকাল ১২ই সেপ্টেম্বর, শনিবার সকাল ৯টায় উপজেলা মিলনায়তনে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিট পরই উপজেলা মিলনায়তনের বিদ্যুৎ চলে যায়। বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর বিদ্যুৎ ফিরে আসে। তবে এ সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের
বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেনও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।