প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ September, ২০২৬

প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ September, ২০২৬ |
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে অজ্ঞাত বা পরিচয়হীন মরদেহের সংখ্যা, যা প্রতিনিয়ত উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মাঝে। সরকারি ও বেসরকারি পরিসংখ্যান বলছে, গত তিন থেকে চার বছর ধরে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে প্রায় ৫৭টি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। সম্প্রতি রাজধানীতে চাঞ্চল্যকর ও নৃশংস অপরাধের মাত্রা বহুগুণ বাড়ার চিত্র দেখা গেছে। গত ১২ই সেপ্টেম্বর রাজধানীর আদাবর এলাকায় একটি ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয় বিচ্ছিন্ন মাথা ও দুই হাত। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী খাল থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহের বাকি অংশ উদ্ধার করে পুলিশ। একই দিনে হাইকোর্ট এলাকা

থেকেও দুই ব্যক্তির পরিচয়হীন মরদেহ উদ্ধার করা হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী: ২০২৪ সাল: ৫০৪টি অজ্ঞাত মরদেহ উদ্ধার। ২০২৫ সাল: ৬৪১টি অজ্ঞাত মরদেহ উদ্ধার। ২০২৬ সাল (সেপ্টেম্বর পর্যন্ত): ইতোমধ্যে পাঁচ শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বেওয়ারিশ লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব অনুযায়ী, তারা ২০২৩ সালে ৪৯০টি, ২০২৪ সালে ৫৭০টি এবং ২০২৫ সালে ৬৪৪টি অজ্ঞাত মরদেহ দাফন করেছে। এছাড়া চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৪০০টি বেওয়ারিশ মরদেহ দাফন সম্পন্ন করেছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, কোনো মানুষই প্রকৃতপক্ষে পরিচয়হীন নয়। অজ্ঞাত লাশের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও দক্ষতার ঘাটতিকে অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন তারা। অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন,

মরদেহ ও অপরাধীদের শনাক্তকরণের ক্ষেত্রে বর্তমান ব্যবস্থাপনা মোটেও পর্যাপ্ত নয়। অপরাধের স্থান বা এলাকাগুলোতে প্রযুক্তির আধুনিক ব্যবহার ও জোরদার স্ক্রিনিংয়ের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান তারা। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়োমেট্রিক ও প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক পরিচয় উদ্ধার করা সম্ভব না হলে সাধারণ (ম্যানুয়াল) পদ্ধতি অনুসরণ করতে হয়, যাতে তুলনামূলক বেশি সময় লাগে। তদন্তের স্বার্থে ও অপরাধীরা যেন সতর্ক হতে না পারে, সে কারণে পুলিশি তদন্ত পদ্ধতির সকল কৌশল প্রকাশ্যে প্রকাশ করা হয় না বলে জানান বাংলাদেশ পুলিশের মুখপাত্র এইচ এম শাহাদাত হোসাইন। হিমাগারগুলোতে মরদেহ দীর্ঘদিন সংরক্ষণের সীমাবদ্ধতা এবং শনাক্তকরণে দীর্ঘসূত্রতার কারণে অনেক নৃশংস অপরাধের ক্লু বা প্রমাণ নষ্ট হয়ে

যাচ্ছে। ফলে অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে এবং ভুক্তভোগী পরিবারগুলো বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত মরদেহ উদ্ধারের পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগ, দ্রুত পরিচয় শনাক্তকরণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর তাগিদ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার