পে-স্কেল: পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬

পে-স্কেল: পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬ |
সরকারি চাকরি থেকে অবসর নেওয়া কম পেনশনভোগীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬-এর সঙ্গে স্ল্যাবভিত্তিক নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মাসে ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন পাওয়া অবসরভোগীদের পেনশন দ্বিগুণ হবে। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদনের পাশাপাশি পেনশন বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং পেনশন বৃদ্ধিও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ এবং ৩০ হাজার ১

থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬০ শতাংশ বাড়বে। ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ। সরকার বলছে, দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং বর্তমানে তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিরাই এ সিদ্ধান্তে বেশি সুবিধা পাবেন। অবসরজীবনে তাদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে স্ল্যাবভিত্তিক এ পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক ও অসামরিক—সব ক্ষেত্রে ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ (ওআরওপি) পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বিপুল আর্থিক সংশ্লেষ এবং ২০১৯ সালের আগে অবসরে যাওয়া অসামরিক কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় এখনই তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে ওআরওপি

বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকবে। এতে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে বন্যায় প্রাণহানি-নিখোঁজের তথ্য প্রকাশ পেলেও চীনের চিত্র এখনও অস্পষ্ট আর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন মেসি সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার টাকা পে-স্কেল: পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ২০১৯ সালের ডাকসুর জিএস রাশেদ খাঁন নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন উজবেকিস্তানের কাছে হেরে এএফসি বাছাই শুরু বাংলাদেশের নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল অ্যান্ড্রয়েড ১৭ যেভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াবে যে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলো সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অজুহাতে ইউনূসের বন্ধ করা তেলভিত্তিক কেন্দ্রগুলোতেই লোডশেডিংয়ের সমাধান খুঁজছে সরকার ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়ে অঘটনের শিকার জোকোভিচ ‘সবাই চিন্তিত’, লর্ডসে লজ্জার হারের পর বললেন পাকিস্তানের আব্বাস দিল্লিতে এফসিসি সেমিনার বাতিল নিয়ে দেশের গণমাধ্যমে অপপ্রচার: আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ লোডশেডিংয়ের সুযোগে গায়েব হচ্ছে ট্রান্সফর্মার, উল্টো জরিমানা গুণতে হয় গ্রাহকদের! ২৪ ঘন্টায় ৬ শিশুর মৃত্যু: হাম কেড়ে নিচ্ছে গরিবের সন্তান, সবার অলক্ষ্যে আর নীরবে দীর্ঘ হচ্ছে ছোট্ট কবরের সারি স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য