পুলিশ খুঁজে পায় না, অথচ ছাত্রদল সহ-সভাপতির বগলতলায় ঘুরছে কিশোর গ্যাং প্রধান রতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ September, ২০২৬

পুলিশ খুঁজে পায় না, অথচ ছাত্রদল সহ-সভাপতির বগলতলায় ঘুরছে কিশোর গ্যাং প্রধান রতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ September, ২০২৬ |
কুমিল্লা নগরে অপরাধের সমার্থক হয়ে ওঠা বহুল আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘স্কোয়াড’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একদিকে যখন পুলিশ দাবি করছে শীর্ষ এই কিশোর গ্যাং লিডার ধরাছোঁয়ার বাইরে ও পলাতক, ঠিক তখনই জেলা পুলিশ সুপারের কার্যালয়ের একদম ঢিল ছোড়া দূরত্বে রাজনৈতিক মিছিলে তার সশরীরে উপস্থিতি নাগরিক সমাজে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্মসাগর পাড় সড়কে অনুষ্ঠিত এক মিছিলে হেঁটে যাচ্ছেন রতন। মিছিলটির সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন, আর তার বগলতলাতেই বহাল তবিয়তে

হাঁটছেন গ্যাং প্রধান রতন। ২০২৫ সালের ২৪শে সেপ্টেম্বর বিকেলে আয়োজিত স্বেচ্ছাসেবক দলের একটি কর্মসূচির শৃঙ্খলা রক্ষায় মহসিন তার অনুসারীদের নিয়ে ওই মিছিল করেন বলে জানা গেছে। গত ২৬শে সেপ্টেম্বর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা ও আলোচনার ঝড় ওঠে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন রতনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, “এটি কেন্দ্রীয় কর্মসূচি হওয়ায় অনেক মানুষ ছিল। এত মানুষের মধ্যে কে অপরাধী বা গ্যাং লিডার—তা চেনা আমার পক্ষে সম্ভব নয়। তার সঙ্গে আমার কোনো ওঠাবসা নেই।” তবে ছাত্রদল ও বিএনপিতে কিশোর গ্যাংয়ের অনুপ্রবেশের চেষ্টা চলছে স্বীকার করে তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করার মূল দায়িত্ব প্রশাসনের। এদিকে

ঘটনাটি নজরকাড়ার পর মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা জানান, তারা ঘটনার সত্যতা খতিয়ে দেখছেন। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে ছাত্রদলের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে তিনি আশ্বাস দেন, কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ২০১৫ সাল থেকে কুমিল্লা নগরে আধিপত্য বিস্তার শুরু করে বিভিন্ন কিশোর গ্যাং। এর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হয়ে ওঠে ‘রতন গ্রুপ’। নগরের ধর্মসাগর পাড়, রানীর কুঠি, রানীর দিঘি, তালপুকুর পাড় ও ঝাউতলা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা থেকে শুরু করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যার মতো গুরুতর অপরাধের সাথে জড়িয়ে আছে এই গ্রুপের নাম। র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন রতন। সর্বশেষ ২০২৫ সালের

২৬শে এপ্রিল রাতে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে ফের অপরাধ জগতে সক্রিয় হন তিনি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, শীর্ষ কিশোর গ্যাং প্রধান রতন বর্তমানে জামিনে থাকলেও তাকে নতুন করে ধরতে অভিযান চালানো হচ্ছে, তবে তিনি পলাতক রয়েছেন। তবে পুলিশ সুপারের কার্যালয়ের কাছেই পুলিশের চোখে ‘পলাতক’ অপরাধীর রাজনৈতিক আশ্রয়ে এমন প্রকাশ্য মহড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে বড় ধরনের প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম