ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রতিবেদন অনুযায়ী, ভারত ২০২০
ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?
ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী
মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ
৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম
স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি!
দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। জেলা পুলিশের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করতে বলা হয়েছে।
৩০ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হলে জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রত্যেক জেলা পর্যায়ে কিউআরটি গঠন করতে হবে।
এই টিমে জেলা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো
অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত হবে সমন্বিত অভিযান: পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় কিউআরটি সদস্যদের অংশগ্রহণে নিয়মিতভাবে মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান ও মহড়া আয়োজন করতে বলা হয়েছে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বিতভাবে দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও ফোর্সের পরিসংখ্যান এবং উদ্ধার ও আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে। চিঠির কার্যার্থে সব জেলা পুলিশ সুপারকে নির্দেশনা
দেওয়া হয়েছে। পাশাপাশি এপিবিএন, শিল্প পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে। অর্থাৎ, জেলা পর্যায়ে বিচ্ছিন্নভাবে থাকা বিভিন্ন পুলিশ ইউনিটকে সমন্বিত করে জরুরি মুহূর্তে দ্রুত মাঠে নামানোর একটি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর।