‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬

‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬ |
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় বাজার থেকে পরিবারের সঙ্গে বাসায় ফেরার পথে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে পালিয়ে গেছে এক দুর্বৃত্ত। হামলায় গুরুতর আহত ওই পুলিশ কর্মকর্তার পিঠে ৪৩টি সেলাই দিতে হয়েছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা নয়, বরং পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত হামলা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে, নিজের বাসার অদূরে এ ঘটনা ঘটে। আহত এসআই ওসমান গণি পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য। বর্তমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর-আদাবর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন

জানান, প্রাথমিক তদন্তে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে না। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনাটি ঘটতে পারে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গণি। বাসার কাছাকাছি পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত হওয়ার পরও এসআই ওসমান গণি হামলাকারীকে ধাওয়া করার চেষ্টা করেন। তবে দুর্বৃত্ত অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় তার পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং চিকিৎসকরা সেখানে ৪৩টি সেলাই দিয়েছেন।

বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগীর ধারণা, পূর্বের কোনো শত্রুতার জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল