পুতিনের দুই ‘গোপন’ ছেলের সন্ধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৪

পুতিনের দুই ‘গোপন’ ছেলের সন্ধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৪ |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুটি ছেলে সন্তান আছে বলেও দাবি করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। দোসিয়ের সেন্টার নামের একটি সংস্থার বরাতে ফোর্বস এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়- ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার প্রেমের সম্পর্ক আছে বলে গুঞ্জন রয়েছে। তবে অ্যালিনার সঙ্গে শুধু প্রেম নয়; তার ঘরে পুতিনের দুটি ছেলে সন্তান আছে। তারা দাবি করেছে পুতিন-অ্যালিনার দুই ছেলে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি ব্যক্তিগত বাড়িতে বড় হচ্ছে। তারা প্রকাশ্যে চলাচল করে না। এমনকি বাবা-মাকেও খুব বেশি দেখার সুযোগ পায় না। পুতিন সবসময় বলেন তার মাত্র দুটি মেয়েই আছে। মারিয়া (৩৯) ও ক্যাটারিনা (৩৮ নামের) এই দুই মেয়ের সঙ্গে পুতিনের একাধিক ছবি রয়েছে।

তাদের মা লাডমিলাকে ১৯৮৩ সালে বিয়ে করেছিলেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু ২০১৪ সালে লাডমিলার সঙ্গে পুতিনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দোসিয়ের সেন্টার পুতিন ও অ্যালিনা ২০০৮ সালে প্রেম শুরু করেন। ওই সময়ের পর তাদের ঘরে দুই ছেলের জন্ম হয়। এরমধ্যে লুগানো নামের একটি ছেলের জন্ম হয় সুইজারল্যান্ডে। অপর ছেলে ভ্লাদিমিরের জন্ম হয় মস্কোতে। দোসিয়ের সেন্টার নামের এ সংস্থাটি আরও দাবি করেছে, পুতিনের এই দুই ছেলে তার মস্কোর প্রাসাদে থাকে। তাদের সঙ্গে সমবয়সি কোনো শিশুকে মিশতে দেওয়া হয় না। এমনকি বাড়িতেই ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শিখে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি জুমার দিনের অফুরন্ত ফজিলত ও বরকতময় আমল পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ কলা কখন খেলে শরীরের জন্য উপকার জনবল নেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা একবার শুধু নিজেদের জন্য ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি খেলাপি ঋণের সংকট ও সমাধান ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার