পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ October, ২০২৬

পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ |
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২ পয়েন্টে নেমেছে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে এদিন ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২৩ কোটি ১১ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৮১ কোটি টাকা। শেয়ার বাজারের বেহাল দশা কোনোভাবেই কাটছে না। বিনিয়োগকারীদের আস্থাও ফিরছে না। ক্ষোভের সাথে সাথে

অনেক বিনিয়োগকারী প্রশ্ন তুলেছেন নীতি নির্ধারকদের সততা ও দক্ষতা নিয়ে। রাফিউল ইসলাম নামে একজন বিনিয়োগকারী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শুনতাম দরবেশের কারণে শেয়ার বাজারের হাজার হাজার কোটি টাকার মূলধন গায়েব হয়ে যাচ্ছে। এখন তো সেই সরকার নেই, তাহলে এখন নয়া দরবেশ কে? কার কারণে গত দুই বছরেও শেয়ার বাজার থেকে পুঁজি তুলতে পারছে না আমার মত হাজার হাজার বিনিয়োগকারী? আমাদের ভবিষ্যৎ কী- প্রশ্ন রাখেন তিনি। রোববার ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৬টির দাম বেড়েছে, ২৯১টির কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, মালেক স্পিনিং, ডোমিনেজ স্টিল, সোনালী লাইফ, সেনা

ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, মতিন স্পিনিং, সায়হাম কটন ও আইপিডিসি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০টির দাম বেড়েছে, ১১৪টির কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে রোববার ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭৭ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের