পাপুয়া নিউ গিনিতে সোনার খনি ঘিরে গোলাগুলি, নিহত ৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

পাপুয়া নিউ গিনিতে সোনার খনি ঘিরে গোলাগুলি, নিহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ পাপুয়া নিউ গিনির একটি সোনার খনি এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তত ৩০ জনের প্রাণ গেছে। দেশটির এনগা প্রদেশের পোরগেরা সোনার খনি এলাকায় এ ঘটনা ঘটে সোমবার পুলিশ জানিয়েছে। বিবিসি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতভর কারফিউ জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনে ‘প্রাণঘাতী শক্তি’ প্রয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকায়। পোরগেরা এলাকাটি নিয়ন্ত্রণে ছিল স্থানীয় পিয়ান্দ উপজাতির নিয়ন্ত্রণে। কিন্তু গত আগস্টের কোনো এক সময় সেখানে সাকার গোষ্ঠী নিয়ন্ত্রণে নিয়ে বসতি গড়লে অস্থিরতা শুরু হয়। পুলিশ বলছে, বিষয়টি নিয়ে দুই পক্ষের শান্তি আলোচনা ভেস্তে যাওয়া পর রোববার তিনশরও বেশি গুলি চলে। পাপুয়া নিউ গিনির পুলিশ কমিশনার ডেভিড

ম্যানিং বলেন, অবৈধ খনির শ্রমিক আর বসতি স্থাপনকারীদের কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। তারা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জমির মালিকদের হয়রানি করতে সহিংসতাকে কাজে লাগাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়ার বার্তা দিয়ে বিবিসিকে তিনি বলেন, সোজা কথা, লোকালয়ে অস্ত্র তুলে নিলে, অথবা কাউকে ভয় বা হুমকি দিলে গুলি চালানো হবে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, তীব্র সহিংসতার পরিস্থিতিতে কানাডার মালিকানাধীন পাপুয়া নিউ গিনির দ্বিতীয় বৃহত্তম খনির কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। স্থানীয় সংবাদমাধ্যম পোস্ট-কুরিয়ার জানায়, গোলাগুলির পাশাপাশি ভবনগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বন্ধ রাখা হয়েছে হাসপাতাল ও সরকারি অফিসসমূহ। পোরগেরা সোনার খনি একসময় পাপুয়া নিউ গিনির বার্ষিক রপ্তানি আয়ের প্রায় ১০

শতাংশ ছিল। কিন্তু বিভিন্ন সময় জাতিগত সহিংসতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে উত্পাদন বন্ধ রাখা হয়। সাম্প্রতিক এই সহিংসতাকে ‘নজিরবিহীন’ বলছেন সেখানকার বাসিন্দারা। দেশটির পার্বত্য অঞ্চলে মাঝেমধ্যেই জাতিগত সংঘাতের খবর পাওয়া যায়। চলতি বছরের শুরুতে ইস্ট সেপিক প্রদেশের তিনটি গ্রামে হামলায় ১৬ শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়। ২০২২ সালে খনি এলাকার প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলিতে অন্তত ১৭ জনের প্রাণ যায়। চলতি মাসের শুরুর দিকে দেশটিতে সফরে গিয়ে সহিংসতা বন্ধের আহ্বান জানান পোপ ফ্রান্সিস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন কিয়োডো নিউজকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: “দেশে ফিরলে কী হতে পারে, সেই ঝুঁকিটা আমি জানি” একই ঘটনায় দুই রকমের বিচার: ৪৫ বছর পর ফের আলোচনায় জিয়া হত্যামামলা, কেন বন্ধ ছিল পুলিশি তদন্ত, কী ছিল নথিতে? বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয় জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ