ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির
রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’
শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি
গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি
ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের
নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন
৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের
পহেলা বৈশাখ নিয়ে মাদ্রাসাগুলোকে যে নির্দেশ দেওয়া হলো
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। চাকমা, মারমাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষও এ উদযাপনের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হবে।
বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশটি সরকারি তিনটি মাদ্রাসার অধ্যক্ষ এবং দেশের সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বুধবার সন্ধ্যায় উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার জানান, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে,
মাদ্রাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে।’
মাদ্রাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে।’



