পর্তুগালে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর ছাত্রলীগের ডিম নিক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৬

পর্তুগালে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর ছাত্রলীগের ডিম নিক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৬ |
ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সাবেক আহ্বায়ক ও বর্তমান রাজনৈতিক নেতা আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। পর্তুগাল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তার ওপর ডিম নিক্ষেপ করে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সিলেট জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সাবেক আহ্বায়ক আখতার হোসেন সম্প্রতি পর্তুগালের লিসবনে যান। সেখানে পর্তুগাল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নোমান হোসাইনের নেতৃত্বে একদল নেতা-কর্মী তার ওপর চড়াও হন এবং ডিম নিক্ষেপ করেন। ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার দায়

স্বীকার করে বিভিন্ন পোস্ট দেন। পোস্টে তারা উল্লেখ করেন, “যেখানেই যাবি, এইখানেই ছাত্রলীগ আছে। দুনিয়ার কোথাও শান্তি পাবিনা তোরা।” এছাড়া প্রবাসী ছাত্রলীগের এই কর্মকাণ্ডকে সংগঠনটির একাংশ থেকে স্বাগত জানানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বাইরেও রাজনৈতিক দলগুলোর এমন মুখোমুখি অবস্থান ও সংঘাতের সংস্কৃতি প্রবাসে বাংলাদেশের বাকরুদ্ধ গণতন্ত্রের বহিপ্রকাশ। তবে এই ঘটনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। লিসবনের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তাও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল