পরমাণু আলোচনা চলাকালে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা তেহরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬

পরমাণু আলোচনা চলাকালে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা তেহরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর প্রেক্ষাপটে হরমুজ প্রণালী কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখার কথা জানিয়েছে ইরান। তেহরান বলছে, সামরিক মহড়া ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বে পরিবাহিত মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে চলাচল করে। ফলে এই নৌপথে সাময়িক স্থগিতাদেশ আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অনেকের মতে, এটি কেবল নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং আলোচনার টেবিলে কৌশলগত বার্তাও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সাম্প্রতিক বৈঠকে দুই পক্ষ কিছু মৌলিক নীতিগত বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। তাঁর ভাষ্য, বিভিন্ন প্রস্তাব নিয়ে গভীর আলোচনা হয়েছে এবং ভবিষ্যৎ সংলাপের

ভিত্তি তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, আলোচনায় অগ্রগতি থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখা এখনো অমীমাংসিত। মার্কিন প্রতিনিধিদলে বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেন। আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান; দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সংলাপকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, কোনো পক্ষ যেন আলোচনার ফল আগেভাগে চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ রয়ে গেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব বিনিময়ের সম্ভাবনা

রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পরিস্থিতি স্থিতিশীল হবে নাকি নতুন করে উত্তেজনা বাড়বে, তা নির্ভর করছে আসন্ন আলোচনার অগ্রগতির ওপর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার