নেত্রকোনায় স্পিডবোট-নৌকার সংঘর্ষে নিখোঁজ ৪ শিশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ September, ২০২৫

নেত্রকোনায় স্পিডবোট-নৌকার সংঘর্ষে নিখোঁজ ৪ শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ September, ২০২৫ |
নেত্রকোনার খালিয়াজুরির পাঁচহাট এলাকায় ধনু নদে স্পিডবোট ও নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পানিতে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাউকে উদ্ধার করতে পারেননি। নিখোঁজ যাত্রীরা হলেন- জেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)। এ সময় রোজিনা আক্তার (৩০), মো. ছাত্তার মিয়া ও জহিরুল ইসলাম আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,

পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় চরপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির উত্তরপাশে একটি যাত্রীবাহী স্পিডবোট মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ওই স্পিডবোটে অন্তত ১৫ জন নারী শিশু যাত্রী ছিল। ঘটনার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই চার শিশু নিখোঁজ হয়। খালিয়াজুরি থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার