নিয়মিত শিক্ষার্থীদের দায়িত্ব দিয়ে অব্যাহতি নেব: ছাত্রদল সভাপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

নিয়মিত শিক্ষার্থীদের দায়িত্ব দিয়ে অব্যাহতি নেব: ছাত্রদল সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব দিয়ে পদ থেকে অব্যাহতি নেবেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য সাংগঠনিক সফরে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ছাত্রদল সভাপতি বলেন, শিক্ষার্থীদের রাজনীতি সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে সেগুলো পরিবর্তন করে দেব। ছাত্রদলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করবে। তাদের চলাফেরা দেখেই মেধাবী সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের রাজনীতিতে মুগ্ধ হবে। ছাত্রদলে অছাত্রদের পরিবর্তে নিয়মিত শিক্ষার্থীদের নেতৃত্ব নিয়ে আসবেন উল্লেখ করে এই নেতা বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট ক্ষমতায় থাকায় আমরা নেতৃত্ব পাইনি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের কয়েক হাজার নেতাকর্মীর শিক্ষা জীবন ধ্বংস হয়ে গেছে। তারা শিক্ষা জীবন শেষ করতে পারেনি। আমরা সেসব নেতাকর্মীদের মূল্যায়ন করব। তাদের নাম সংগঠনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সব রাজনীতি নিয়মিত শিক্ষার্থী দ্বারা পরিচালিত হবে। নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব দিয়ে আমিসহ সব সিনিয়র নেতাকর্মী অব্যাহতি নেব। ছাত্রদলে কোনো মোটরসাইকেল শোডাউন চলবে না উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার মোটরসাইকেল শোডাউন চলবে না। যদি কেউ করতে চায় তাকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সব কর্মসূচিতে নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে শোডাউন দেবে। তবে সব ধরনের ব্যক্তিগত শোডাউন নিষিদ্ধ থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ম আহবায়ক মাহমুদুল

মিঠুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সবার মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি ও দলটির একটি পুস্তিকা বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই