ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২
৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২
হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫
বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না
কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় বৃহস্পতিবার বিকেলে দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁয়ের মোগড়াপাড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
পরে আশেপাশে থাকা লোকজন গিয়ে খাদে পড়ে উল্টে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে। এসময় নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা ৯জনের একটি টিম ঘটনাস্থলে
এসেছি। আমাদের ডুবুরিদল তল্লাশি চালিয়েছিল। তবে বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছে কিনা জানা যায়নি। ইতোমধ্যে একটি রেকার এসেছে। আরো একটি রেকার আনা হচ্ছে। বাসটি উঠানো হলে ভেতরে কেউ আটকা পড়েছিল কিনা সেটা জানা যাবে।
এসেছি। আমাদের ডুবুরিদল তল্লাশি চালিয়েছিল। তবে বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছে কিনা জানা যায়নি। ইতোমধ্যে একটি রেকার এসেছে। আরো একটি রেকার আনা হচ্ছে। বাসটি উঠানো হলে ভেতরে কেউ আটকা পড়েছিল কিনা সেটা জানা যাবে।





