নাইজেরিয়ায় বন্যা, কারাগার থেকে পালালো প্রায় ৩০০ বন্দি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নাইজেরিয়ায় বন্যা, কারাগার থেকে পালালো প্রায় ৩০০ বন্দি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদিগুরি শহরের একটি কারাগার থেকে গত সপ্তাহে অন্তত ৩০০ জন বন্দি পালিয়ে গেছেন। বন্যায় কারাগারের দেয়াল ধসে পড়লে পালিয়ে যান তারা। রোববার নাইজেরিয়ার কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের নাইজেরিয়া কারেকশনাল সার্ভিসেসের (কারা কর্তৃপক্ষ) মুখপাত্র উমর আবুবকর এক বিবৃতিতে বলেন, পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে নিরাপত্তা সংস্থাগুলো অভিযান চালিয়েছিল। অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য বন্দীদেরও আটকের চেষ্টা চলছে। আবুবকর আরও বলেন, বন্যার কারণে শহরের স্টাফ কোয়ার্টারগুলোর পাশাপাশি মিডিয়াম সিকিউরিটি কাস্টডিয়াল সেন্টার এবং বিভিন্ন সংশোধনাগারের দেয়াল ভেঙে পড়েছে। বর্নো রাজ্যের রাজধানী মাইদিগুরিতে গত সপ্তাহে বন্যা দেখা যায়, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ভারী বৃষ্টির পর একটি বাঁধের পানি

উপচে পড়লে এ বন্যা দেখা দেয়। এতে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চিড়িয়াখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার কুমির ও সাপ বন্যার পানিতে ভেসে গেছে। নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার হিসাব অনুসারে, বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১০ লাখ মানুষ বন্যার কবলে পড়েছিল। বন্যার কারণে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়