নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ |
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটো রাজ্যে ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ১০টি স্থানীয় সরকার এলাকায় এ পর্যন্ত ৪৬৯টি সন্দেহভাজন ডিপথেরিয়া আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের রাজধানী জোসে এক সংবাদ সম্মেলনে প্লেটো রাজ্যের স্বাস্থ্য কমিশনার ড. নিকোলাস বামলং এ তথ্য জানান। তিনি বলেন, বছরের শুরুতে বিচ্ছিন্নভাবে সন্দেহভাজন রোগী শনাক্ত হলেও আগস্ট থেকে পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে ওঠে। ৪৬৯টি সন্দেহভাজন ঘটনার মধ্যে তিনটি পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে। আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা শনাক্ত হয়েছে জোস নর্থ এলাকায়—৩৭০টি। এছাড়া ওয়াসেতে ২৯, জোস সাউথে ২২, বারকিন লাডি ও মাঙ্গুতে ১৬টি করে এবং প্যাঙ্কশিনে

পাঁচটি সন্দেহভাজন ঘটনা পাওয়া গেছে। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ রোগী শনাক্তকরণ, সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুসন্ধান, জনসচেতনতা ও টিকাদান কার্যক্রম জোরদার করেছে। এরই মধ্যে ১ লাখ ৬০ হাজারের বেশি শিশুকে ডিপথেরিয়া ও টিটেনাসের টিকা দেওয়া হয়েছে। ডিপথেরিয়া একটি অত্যন্ত সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শ্বাসতন্ত্রে আক্রান্ত করে এবং গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্টসহ প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে। নিয়মিত টিকাদানের মাধ্যমে রোগটি প্রতিরোধ করা সম্ভব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা: বাঙালির বাতিঘর জন্মদিনে কোটি হৃদয়ের ভালোবাসায় আগামীর আলোর প্রত্যয় সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা আবারও গণভোটের ভাবনা সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? মহামারি না থাকলেও অজুহাত দেখিয়ে স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটির প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয়ে ব্যয় হাজার কোটি টাকা! জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬ ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিকিউরিপোর্ট বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ প্রকাশ্যেই বলছেন শেখ হাসিনা যেন দ্রুত ফিরে দেশ উদ্ধার করেন পুলিশ খুঁজে পায় না, অথচ ছাত্রদল সহ-সভাপতির বগলতলায় ঘুরছে কিশোর গ্যাং প্রধান রতন ১০ লাখ টাকা চাঁদা দাবি: পলোগ্রাউন্ডে ৩২ বছরের ঐতিহ্য বাণিজ্য মেলার মাঠে হামলা-ভাঙচুর