নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ September, ২০২৬

নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ September, ২০২৬ |
আরও চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছেন সরকার। এবার আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় প্রতি এমএমবিটিইউ সর্বোচ্চ ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার দরে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন উচ্চ দামে এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এক্ষেত্রে দাম গত ডিসেম্বরের চেয়ে প্রায় তিন গুণ দাম পড়ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৪৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। গতকাল রোববার অনলাইন প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মোট তিনটি প্রস্তাব উপস্থাপিত হয়। তিনটি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে

বৈঠকের সিদ্ধান্ত জানায় অর্থ মন্ত্রণালয়। সভায়, আগামী অক্টোবর মাসে সরবরাহের জন্য দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরও চার কার্গো এলএনজি কেনার দুটি প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। সভায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর (ক) অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে দুই কার্গো আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৯ থেকে ১০ অক্টোবর ২০২৬ সময়ের জন্য ৫২তম কার্গো, ১২ থেকে ১৩ অক্টোবরের জন্য ৫৩তম কার্গো, ১৪ থেকে ১৫ অক্টোবরের জন্য ৫৪তম কার্গো,

১৫ থেকে ১৬ অক্টোবরের জন্য ৫৫তম কার্গো এবং ২৭ থেকে ২৮ অক্টোবরের জন্য ৫৬তম কার্গো এলএনজি কেনা হবে। এর মধ্যে ৫২তম কার্গোর জন্য টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড, যুক্তরাজ্যকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কার্গোর একক দর প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৯৫ মার্কিন ডলার। আর ৫৬তম কার্গোর জন্য ভিটাল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুরকে সুপারিশ করা হয়েছে। এ কার্গোর একক দর প্রতি এমএমবিটিইউ ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার। এছাড়া সরাসরি ক্রয় প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার জন্য ডারাব ইনকরপোরেটেড, যুক্তরাষ্ট্রের প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এ প্রস্তাবে একক দর নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ১৭ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটিকে সুপারিশকৃত দরদাতা

হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, মাইন্ড মিঙ্গল এলএলসি, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে একক দর প্রতি এমএমবিটিইউ ১৯ মার্কিন ডলার। মাইন্ড মিঙ্গল এলএলসিকেও সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এবং সরাসরি ক্রয় প্রক্রিয়ায় চার কার্গো মোট ৬ কার্গো এলএনজি কেনার প্রস্তাব সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক শূন্য ৩ মার্কিন ডলারের এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। তার এক সপ্তাহ আগে ২৪ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬৩ মার্কিন ডলারে

এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। এর এক সপ্তাহ আগেও প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলারে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ গত বছরের ডিসেম্বরেও প্রতি এমএমবিটিইউ এলএনজি সাড়ে ১০ ডলারে নিচে কিনতে পেরেছিলো সরকার। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে এলএনজি’র দাম বেড়ে প্রায় তিনগুণ হয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার