নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নে শহিদ আবু সাঈদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪

নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নে শহিদ আবু সাঈদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ |
এ বছরের বিদ্যালয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের (বার্ষিক পরীক্ষা) নমুনা প্রশ্নে স্থান পেয়েছে সরকারিতে চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের প্রসঙ্গ। সামাজিক যোগাযোগমাধ্যমে নবম শ্রেণির বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ছড়িয়ে পড়েছে। সেখানে আবু সাঈদের একটি ইলাস্ট্রেশন দিয়ে শিক্ষার্থীদের কাছে দুটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে। সেখানেও আবু সাঈদের ইলাস্ট্রেশনটি পাওয়া গেছে। এই নমুনা প্রশ্ন মাথায় রেখে বিদ্যালয়গুলো নিজেদের মতো করে প্রশ্নপত্র প্রণয়ন করবে। প্রশ্নটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো: ২০. ছবিটি কৌশিক সরকারের আঁকা। ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের

উত্তর দাও। ক. ছবির বিষয় এবং চিত্রশিল্পী/চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা কর। খ. ছবিটি ‘স্মৃতিস্তম্ভ’ কবিতার মূল চেতনা তুলে ধরে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও। বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নে নিহত আবু সাঈদ প্রসঙ্গ পরমার্জিত প্রশ্নকাঠামোয় দেখা গেছে, বাংলার রচনামূলক দৃশ্যপটনির্ভর অংশে ২০ নম্বর প্রশ্নে কোটা সংস্কার আন্দোলনের এই অন্যতম নায়ক আবু সাঈদের ছবি এঁকে তা নিয়ে রয়েছে প্রশ্ন। এর ফলে শিক্ষার্থীরা আবু সাঈদ ও কোটা আন্দোলন সম্পর্কে জানতে পারবেন বলে মনে করেন শিক্ষাবিদরা। বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বলছে, এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। এ জন্য তারা ২০১২ সালের পুরোনো শিক্ষাক্রমকে প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরুর করার সিদ্ধান্ত

নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বর অনুষ্ঠেয় বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা তৈরি করে দিয়েছে এনসিটিবি। যেখানে বিভিন্ন শ্রেণির নানা বিষয়ের নমুনা প্রশ্ন করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা হামজার দারুণ অভিষেকের রাতে শেফিল্ডের জয় দলবদলের রেকর্ড গড়ে চেলসি থেকে ম্যান সিটিতে আর্জেন্টিনার এঞ্জো টাকায় বাঘের দুধ না মিললেও ১৫ মিনিটেই মিলছে যে কারও এনআইডি, কললিস্ট, কারেন্ট লোকেশনসহ সকল নথিপত্র শেখ হাসিনা: উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশে জঙ্গিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত ধানের ন্যায্যমূল্য পায় না কৃষক, দামে ধস অথচ চালের বাজার ঊর্ধ্বমুখী! ১২ ও ৪ বছর আগে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতাকেও মামলার আসামি করল পুলিশ ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের ‘নেট মিটারিং নীতি’ নতুন মোড়কে ‘রুফটপ সোলার’ রূপে হাজির! অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি হাসপাতালে সাড়ে ৫ ঘণ্টা লোডশেডিং