‘নতুন বন্দোবস্তের’ ফল মিলতে শুরু করেছে, সরকার ঋণনির্ভর হয়ে পড়েছে: মোহাম্মদ আলী আরাফাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬

‘নতুন বন্দোবস্তের’ ফল মিলতে শুরু করেছে, সরকার ঋণনির্ভর হয়ে পড়েছে: মোহাম্মদ আলী আরাফাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬ |
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক সরকার এবং বর্তমান বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত। তিনি দাবি করেছেন, ‘নতুন বাংলাদেশ’ বা ‘নতুন বন্দোবস্তের’ নামে দেশ এক ভয়াবহ অর্থনৈতিক ও সামাজিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আজ সোমবার দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ আলী আরাফাত এ দাবি করেন। বিবৃতিতে তিনি দেশের ঋণ পরিস্থিতি, স্বাস্থ্য খাতের বেহাল দশা এবং লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গত ২০২৪–২৫ অর্থবছরের উদাহরণ টেনে সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ড. ইউনূসের অবৈধ সরকার শুধু ঋণ পরিশোধের জন্যই প্রায় ৬০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এর চেয়েও ভয়ংকর

বিষয় হলো, সরকারের চলতি ব্যয় মেটাতেও তাদের ঋণ নিতে হয়েছে। চলতি ব্যয় নির্বাহের জন্য তারা প্রায় ২৩ হাজার ৭০০ কোটি টাকা ঋণ করেছে।’ আওয়ামী লীগের এই নেতার দাবি, গত শতাব্দীর ৮০ বা ৯০-এর দশক ছাড়া জীবদ্দশায় এ ধরনের পরিস্থিতি খুব কমই দেখা গেছে। আর্থিক সক্ষমতার ক্ষয়ের কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ব্যয় প্রায় ২৬ শতাংশ কমিয়ে ফেলতে হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগসহ (সিপিডি) বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যানে এবং ফ্যাক্ট-চেক করে এসব তথ্যের সত্যতা পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন। ‘নতুন বন্দোবস্ত ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে’ মন্তব্য করে মোহাম্মদ আলী আরাফাত বলেন, বর্তমানে টিকার অভাবে নিষ্পাপ শিশুরা মৃত্যুর

কোলে ঢলে পড়ছে। পাশাপাশি বিদ্যুৎ খাতেও পুরোনো সংকট ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে লোডশেডিং আবারও ১২ ঘণ্টায় পৌঁছে গেছে। বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রথম দেড় মাসেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এখন পর্যন্ত তাদের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার কোটি টাকায়। বর্তমান সংসদকে ‘বিএনপি-জামায়াত জোট সংসদ’ আখ্যা দিয়ে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘২০০১ সালে ছিল বিএনপি-জামায়াত জোট সরকার, আর এখন এসেছে বিএনপি-জামায়াত জোট সংসদ। এখন পুরোটাই “আমরা আর মামুরা”—ঘুরে ফিরে একই ঘটনা ঘটছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?