ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল
সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর
২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা
সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার
যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান
শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন পাসপোর্টের নকশা ও জলছাপেও বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে।
নতুন নকশায় যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি। এর পাশাপাশি দেশের সবকটি ধর্মের প্রতীকও এতে স্থান পাচ্ছে।
পাসপোর্টের ভেতরের পাতাগুলোর জলছাপে (ওয়াটারমার্ক) থাকবে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন এবং সুপ্রিম কোর্ট। এ ছাড়া ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের মধ্যে থাকছে দিনাজপুরের
কান্তজিউ মন্দির, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের ঝাউবনসহ সমুদ্রসৈকত, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, বান্দরবানের নীলগিরি ও স্বর্ণমন্দির, ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, নারায়ণগঞ্জের সোনারগাঁর ঐতিহাসিক পানামনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এবং বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ। ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে জলছাপে আরও স্থান পাচ্ছে জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, সোনালি আঁশ পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।