নতুন পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে বিভ্রান্তি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

নতুন পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে বিভ্রান্তি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
নতুন ছাপা নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল ছাপা হয়েছে। সরকারবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিক্ষার্থী এবং ছাত্র শিবির কর্মী ছিলেন। একইসাথে এই আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আন্দোলন চলাকালে নিহত হন তিনি। তার মৃত্যুতে আন্দোলন বেগবান হয়। যাকে পুঁজি করে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। এরপর সারাদেশে সহিংসতা, নাশকতা সবই পরিচালিত হয় তার মৃত্যুর ক্ষোভকে কেন্দ্র করে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ের ‘গ্রাফিতি’ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে ২০২৪ সালের ১৭ই জুলাই রংপুরে আবু সাঈদ নিহত হন। আবার একই শ্রেণির বাংলা সাহিত্য

বইয়ের ‘আমাদের নতুন গৌরবগাথা’ শিরোনামে যে অধ্যায় যুক্ত করা হয়েছে, সেখানে আবু সাঈদের মৃত্যুর তারিখ উল্লেখ করা হয়েছে ১৬ই জুলাই। এ বিষয়ে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের-বাশিফ সভাপতি হাবিবুল্লাহ্ রাজু জানান, আন্দোলনের সবচেয়ে আলোচিত ঘটনা আবু সাঈদের মৃত্যু। এই বিষয়ে যদি ভুল হয় তাহলে মনে হচ্ছে পাঠ্যপুস্তক যারা পরিমার্জন করেছেন তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ১৮ই আগস্ট তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন। এদিকে পঞ্চম শ্রেণির ‘আমার বাংলা’ বইয়ে ‘আমরা তোমাদের

ভুলবো না’ শীর্ষক প্রবন্ধে জুলাইয়ের নিহত একজনের নাম ভুল এসেছে। ওই প্রবন্ধে টঙ্গীর সাহাজউদ্দিন সরকার উচ্চ মাধ্যমিক স্কুলের এইচএসসি পরীক্ষার্থী নাফিসা হোসেনের নাম ‘নাহিয়ান’ ছাপা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে আবু সাঈদের মৃত্যুর দিনটি ভুলভাবে উপস্থাপন করা হলেও ওই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে তা ঠিক আছে। এ ভুলগুলো অনলাইন কপিতে আমরা সংশোধন করে দিচ্ছি। আর সবগুলো ভুলের বিষয়ে আমরা সংশোধনী বিজ্ঞপ্তি জারি করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম