দ্রুতগতির প্রাইভেটকার কেড়ে নিল পথচারীর প্রাণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ August, ২০২৫

দ্রুতগতির প্রাইভেটকার কেড়ে নিল পথচারীর প্রাণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ August, ২০২৫ |
নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কাউসার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কার চালক ও অটোরিকশা চালক আহত হয়েছেন। রোববার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আফানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার বেগমগঞ্জ উপজেলার মীর আলিপুর এলাকার আবুল খায়েরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা থেকে চৌমুহনীর উদ্দেশ্যে একটি প্রাইভেটকার ছেড়ে আসে। দ্রুতগতির ওই প্রাইভেটকারটি আফানিয়া নিয়ে এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে পথচারীর কাউসারের গায়ে পড়ে। এসময় অটোরিকশা চাপায় গুরুতর আহত হন কাউসার। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা

আরও জানান, অটোটিকে ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশের খালের মধ্যে পড়ে যায়। এ সময় গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায় চালক। প্রাইভেটকারটিতে কোন যাত্রী ছিল না। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি জব্দ করে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা