দেশের স্বার্থে এক শিবির-ছাত্রদলসহ ইবির সংগঠনগুলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪

দেশের স্বার্থে এক শিবির-ছাত্রদলসহ ইবির সংগঠনগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ |
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল দলমতের ঊর্ধ্বে থেকে এক থাকার আশ্বাস দেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় আলোচনায় বসেন তারা। সভায় নেতারা জাতীয় স্বার্থের ক্ষেত্রে সব সংগঠন একতাবদ্ধ হয়ে কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে সবাই এক হয়ে কাজ করা, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ বা ইকসু গঠন করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ, মেধার ভিত্তিতে হলের সিট বরাদ্দ, ফ্যাসিবাদের বিভিন্নভাবে মাথাচাড়া দেয়ার চেষ্টার প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে এক হয়ে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের

আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা, সেক্রেটারি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন ইবির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত, জমিয়তে তলাবায়ে আরাবিয়া ইবির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন। এদিকে ছাত্র ইউনিয়ন ইবি সংসদকে আলোচনায় আসার আহ্বান জানানো হলেও, তারা আসেন নি। এসময় ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত বলেন, নিজেদের অস্তিত্বের প্রশ্নে আমরা এক ও অভিন্ন হিসেবে কাজ করবো। ছাত্রদের অধিকার আদায় ও দেশের প্রশ্নে আমরা সবাই এক। ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের যেকোন সমস্যায় ছাত্রদল অন্যান্যদের সঙ্গে নিয়ে কাজ করবে। এখনও

যেসব ফ্যাসিবাদের দোসর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আছে তাদেরকে আমরা আর সেসব পদে দেখতে চাই না। আওয়ামী ফ্যাসিবাদকে কোনোভাবেই এদেশে আর কখনোই মাথাচাড়া দেয়ার সুযোগ দেয়া হবে না। ইবি ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন আদর্শ থাকতেই পারে। তবে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই এক। তারা যদি আবারও কোনোভাবে এই দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। সকল ছাত্র সংগঠনের সদস্যরা একই ব্যানারে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি আদর্শ ক্যাম্পাসে পরিণত করবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেমন সবাই একসঙ্গে ছিলাম, ভবিষ্যতেও দেশের স্বার্থে

সবাই এক থাকবো। সবাই একযোগে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ সাধনে কাজ করবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম