ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ
৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ
এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি
বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ”
‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়”
দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি
সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অন্যান্য প্রতিষ্ঠানের গ্রন্থাগারে একই প্রকাশনীর তিনটি বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৭শে সেপ্টেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-২ শাখার অতিরিক্ত সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
বইগুলো হলো মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন এবং সংগ্রাম’, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তৃতার সংকলন ‘সবার আগে বাংলাদেশ’।
তিনটি বই-ই প্রকাশ করেছে ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’। চিঠিতে এই সংস্থার ২০২৪ সালের ২৩শে আগস্ট মন্ত্রণালয়ে পাঠানো একটি বেসরকারি পত্রকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র চিঠিটির
সত্যতা নিশ্চিত করেছে। চিঠিটি পাঠানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) চিফ টেকনিক্যাল ম্যানেজারের কাছে। চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত “প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী”, “বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম” এবং “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বই তিনটির এক সেট করে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের গ্রন্থাগারের
জন্য ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয় ও পাঁচ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দিল আফরোজা বলেন, “এ ধরনের একটি নির্দেশনার কথা আমি গতকাল জেনেছি। আগামীকাল এ বিষয়ে অধস্তনদের নির্দেশনা দেব।”