দেশের মানুষের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করলেন শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬

দেশের মানুষের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করলেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬ |
দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশে ফেরার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী কষ্টে থাকা অবস্থায় তিনি দূরে থাকতে পারেন না। তিনি জানান, গ্রেপ্তার বা কারাবরণের ঝুঁকি থাকলেও, এমনকি তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার চেষ্টা হলেও, ভয় তাঁর জনগণের প্রতি কর্তব্য নির্ধারণ করতে পারে না। তিনি বলেন, বহু আগেই ব্যক্তিগত নিরাপত্তার হিসাব-নিকাশের ঊর্ধ্বে চলে গেছে আমার জীবন। নিজের অতীত সংগ্রামের কথা স্মরণ করে শেখ হাসিনা জানান, ১৯৭১ সালে তিনি মায়ের সঙ্গে কারাবন্দি ছিলেন এবং তাঁর ছেলে জয় বন্দি অবস্থায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে পরিবার হারানোর পর ছয় বছর তিনি নির্বাসনে কাটান বলে জানান। দেশে ফেরার পর

সামরিক শাসন, স্বৈরাচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার কথা উল্লেখ করে তিনি জানান, তাঁর ওপর ১৯ বার হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে এবং ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলাও তাঁকে দমাতে পারেনি। শেখ হাসিনা বলেন, “আমি আমার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি ফিরতে চাই কারণ বাংলাদেশের মানুষের নিরাপত্তা, উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি প্রাপ্য। তারা এমন একটি রাষ্ট্রের যোগ্য যা তাদের রক্ষা করবে, এমন একটি অর্থনীতির যোগ্য যা তাদের সুযোগ দেবে এবং এমন একটি গণতন্ত্রের যোগ্য যা তাদের অধিকার দেবে।” তিনি স্পষ্ট করে বলেন, তাঁর প্রত্যাবর্তন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং এর

উদ্দেশ্য বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং দেশের উন্নয়ন, অগ্রগতি, ধর্মনিরপেক্ষতা ও স্থিতিশীলতার পথ পুনরুজ্জীবিত করা। বক্তব্যের শেষে তিনি বলেন, “আমি একটি উদ্দেশ্যেই বাংলাদেশে ফিরতে চাই: জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করতে। জনগণই সকল শক্তির উৎস। আমি তাদের বিশ্বাস করি, তাদের ওপর আস্থা রাখি, তাদের ভালোবাসি এবং আমি তাদের কাছেই ফিরব। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী শান্তা-মেহেদীসহ ৬ জন কারাগারে প্রভাষক পরিচয়ে এইচএসসির উত্তরপত্র দেখেন অফিস সহকারী সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন ৭৭ শতাংশ বেড়েছে সরকারের ব্যাংকঋণ, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা বেশি অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজি ও নিপীড়ন, যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার জুলাই খাতে আরেক মহাদুর্নীতি: ৩৬ জুলাই আবাসন প্রকল্পে নির্মাণ-কেনাকাটায় ব্যয় ৪৫ গুণ বেশি! দেশের মানুষের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করলেন শেখ হাসিনা খেলার মাঠ থেকে সরাসরি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে, অন্যরকম ‘অলরাউন্ডার’ সাকিব বাংলাদেশে গণতন্ত্র, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা হুমকিতে— দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জয়: ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে না, ইতিমধ্যেই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করে ফেলেছে ইউনূস গং সংকট কাটাতে মরক্কোয় ইনফান্তিনোর জরুরি বৈঠক জুলাইয়ের ইতিহাস ধামাচাপার অভিযোগে অনুষ্ঠান বয়কট এনসিপি নেতাদের শফিকুর: দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, তা হবে না সমিতির ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে পলাতক জামায়াত আমির গ্রেপ্তার আদালতে এনসিপি নেতা সালাউদ্দিনের ওপর ছাত্রদলের ডিম নিক্ষেপ মেজর জিয়াকে ‘ঘোষক’ বানানো ইতিহাসের পুনরাবৃত্তি: তারেক রহমানকে “১ দফার ঘোষক” দাবি বিএনপির মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০