দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?

মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে

জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের

এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’

কিয়োডো নিউজকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: “দেশে ফিরলে কী হতে পারে, সেই ঝুঁকিটা আমি জানি”

একই ঘটনায় দুই রকমের বিচার: ৪৫ বছর পর ফের আলোচনায় জিয়া হত্যামামলা, কেন বন্ধ ছিল পুলিশি তদন্ত, কী ছিল নথিতে?

‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, ‘পাশের দেশের বড় বড় নেতাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন কিভাবে ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবিলায় এগিয়ে আসতে হবে।’ শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা দলের নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে এই বিএনপি নেতা এসব কথা বলেন। ডা. জাহিদ বলেন, ‘ছাত্র-জনতার পরাজিত শক্তির লোকেরা বসে নেই। তারা দেশে-বিদেশে নানা চক্রান্ত করছে। প্রশাসনের সব সেক্টরে এখনও তাদের লোক বসে আছে। বর্তমান অন্তর্বর্তী

সরকারকে বলব- তাদের ব্যাপারে ব্যবস্থা নিন।’ বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৪ দিন ধরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, গৃহবধূ, রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ, প্রবাসী ভাই ও বোনেরাসহ অসংখ্য মানুষ আমাদের ত্রাণ তহবিলে সহায়তা করেছে। আগামী কিছুদিনের মধ্যে বন্যাদুর্গতদের পুনর্বাসনে সহায়তা করব। তাদের বাড়িঘর নির্মাণ, কৃষি কাজ, বীজ সরবরাহসহ বিভিন্নভাবে দলের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তা করা হবে।’ ডা. জাহিদ আরও বলেন, ‘বন্যাকবরিত এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়ছে। সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে

ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ আমাদের চিকিৎসকেরা।’ এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, যুবদলের রেজাউর করিম পল, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবিরসহ ত্রাণ সংগ্রহ কমিটির সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন কিয়োডো নিউজকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: “দেশে ফিরলে কী হতে পারে, সেই ঝুঁকিটা আমি জানি” একই ঘটনায় দুই রকমের বিচার: ৪৫ বছর পর ফের আলোচনায় জিয়া হত্যামামলা, কেন বন্ধ ছিল পুলিশি তদন্ত, কী ছিল নথিতে? বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয় জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ