ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া
উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ প্রকাশ্যেই বলছেন শেখ হাসিনা যেন দ্রুত ফিরে দেশ উদ্ধার করেন
সম্প্রতি একটা সামাজিক অনুষ্ঠানে কিছু দায়-দায়িত্ব পালন করতে হয়েছিল। শারীরিকভাবে অসুস্থ ছিলাম, রিকভারি টাইম চলছে; তবুও দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্বটুকু পালন করতে হয়েছিল। সেদিন একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। অতিথি আপ্যায়ণের এক ফাঁকে বাইরে পেতে রাখা একটা চেয়ার টেনে হৈ-হুল্লোড় থেকে খানিকটা দূরে গিয়ে বসলাম। রাত ১১টার বেশি। শহরের বাইরে থেকে আসা অতিথিরা বিদায় নিচ্ছেন, এমন একটা সময়। তরুণ, মাঝবয়েসী ও বয়স্কদের একটা গ্রুপের আলাপচারিতা কানে আসছিলো। পুরোটাই রাজনৈতিক আলাপ। কথার টোনে কয়েকটা পক্ষকে আলাদা চিহ্নিত করতে সক্ষম হলাম। ‘ফ্যাসিস্টের দোসর’ বয়স্ক আছেন কয়েকজন, রাজনীতি-নিরপেক্ষ সাধারণ মানুষ, তরুণ আছেন, আছেন বিএনপিপন্থী ব্যবসায়ী-চাকরিজীবী কয়েকজন।
তাদের আলাপচারিতা বর্তমান বাজার দর, তেলের দামের প্রভাব, লীগকর্মীদের
ওপর রাষ্ট্রীয় নিপী.ড়ন, ভুয়া মামলার জেরে পরিচিতদের ব্যবসা, পারিবারিক-সামাজিক জীবন-যাপনে চরম দুর্বিষহ পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়। রাজনীতি-নিরপেক্ষ তরুণরা স্বীকার করতে বাধ্য হলেন দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণ শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। তিনি যেভাবেই হোক সব ম্যানেজ করে ফেলেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। বিএনপিপন্থী একজন কথায় মৃদু সমর্থন জানিয়ে মিনমিন করে জুলাইতে অতিরিক্ত বলপ্রয়োগের প্রসঙ্গ তুলতেই মুরুব্বি একজন বলে ফেললেন, বর্তমান পরিস্থিতিটা আগে বুঝলে দেশের সব খেটে খাওয়া মানুষ শেখ হাসিনার কাছে অনুরোধ জানাত যেন জুলাইর ছাপড়িগুলোর ছাল-বাক্লা তুলে ফেলা হয়। একইসাথে তাদের বাপ-মায়েরও যেন উচিৎ শিক্ষা দেওয়া হয়। সাধারণ মানুষের এই অবস্থার জন্য ওরা দায়ী। এই
প্রসঙ্গে বেশ সমর্থন পেলেন মুরুব্বি। রাষ্ট্রীয় দমন-পী.ড়ন ও পুলিশের অবস্থান নিয়ে প্রসঙ্গ তুলতেই কয়েকজন জানালেন, পুলিশের এখন আর বেতনে হাত দিতে হয় না। মামলা বাণিজ্য করেই পুলিশেরা সবাই লালে লাল। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন ‘লীগ’ ধরার জন্য। এখন ব্যবসায়ী আর পয়সাওয়ালাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে লীগের দোসর সাজিয়ে। এখানে বিএনপিপন্থী এক ব্যাংকার স্বীকার করতে বাধ্য হলেন পুলিশ অতিরিক্ত বাড়াবাড়ি করছে, তবে তাদেরও চাকরি রক্ষা করে নির্দেশ পালন করতে হচ্ছে। পাশাপাশি এটাও স্বীকার করলেন, পুলিশের মধ্যে যারা অতি উৎসাহে এসব করছে, এটা একদিন তাদের জন্য বিপদ ডেকে আনবে। আশি ঊর্ধ্ব এক মুরুব্বি বললেন বিএনপি-জামায়াত মিলে ৫ আগস্টের পর থেকে যে অবিচার
করেছে সাধারণ লীগারদের ওপর, এই জুলুম আল্লাহ সইবে না। লীগ সুবিধাজনক অবস্থানে ফিরতে পালে এবার আর আইনের ধার ধারবে না, কঠিন শোধ নিবে। সাধারণ মানুষও তাদের বাধা দিবে না। লীগের সাধারণ কর্মী যারা কোনো সুযোগ-সুবিধা ভোগ করেনি, তাদের উপরেও অনেক জুলুম করা হয়েছে। রাজনীতি-নিরপেক্ষ তরুণদের একজন লীগের ‘অনুশোচনা’ বিষয়ে আলাপ তুলতে গিয়ে ধমক খেলেন একই বাড়ির অপর কয়েকজন তরুণের কাছ থেকে। তাদের ভাষ্য, রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর-অগ্নিসংযোগসহ এসব অপকর্মে বিএনপি-জামায়াত সরাসরি যুক্ত ছিল, এসব দমনের জন্য আরও হার্ডলাইনে যেতে পারত হাসিনা-সরকার। কিন্তু আর্মি চরম বেইমানি করেছে, পুলিশের দেশপ্রেমিক কর্মকর্তাদের নাম তালিকা করে করে টার্গেট করা হয়েছে। আর সবকিছুর পেছনে ছিল ইউনূস
ও তারেক। ইউনূস প্রসঙ্গ আসতেই উপস্থিত জনতা কাতারবন্দী হয়ে একমত হয়ে গেলেন। একযোগে ইউনূসের গুষ্টির ষষ্ঠী উদ্ধারকার্য সম্পন্ন হলো। কার্ডম্যানেরও সমালোচনা হলো বিস্তর। তার পক্ষে যে রাষ্ট্র পরিচালনা আদৌ সম্ভব নয়, সে যে ইউনূসের রেখে যাওয়া উচ্ছ্বিষ্টটুকু সাবাড় করতে খণ্ডকালীন সময়ের জন্য এসেছে- এ ব্যাপারে বেশিরভাগই একমত হলেন। এ বেলায় কোণঠাসা বিএনপিপন্থীরা অবশ্য সাড়াশব্দ করেননি। আলোচনার সারাংশ টানা হলো, শেখ হাসিনার দ্রুত ফিরে আসা উচিৎ বলে; শক্তিশালী বিভিন্ন দেশের সাথে সমঝোতা করে হলেও। নইলে য়েম্রিকার চক্রান্তে দেশটা সিরিয়া হয়ে যাবে এক বছরে। শ্রান্তি অপনোদনের জন্য যতক্ষণ বসেছিলাম সেখানে, আলাপচারিতা শুনছিলাম, তাতে মনে হলো স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের ভাবনা হয়ত সর্বত্র একই। যার সাথে
সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভের কোনো মিল নাই।