দূর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু, নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

দূর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু, নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
সড়ক দূর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহতর ঘটনায় নিরাপদ সড়কসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। তাদের অন্য দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় ড্রাইভারসহ দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, সড়ক দুর্ঘটনায় নিহত মনির হোসেনের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, ট্রাফিক আইন বাস্তবায়ন করতে হবে ও কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত মহাসড়ক সংস্কার করতে হবে। এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ের ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ৫ দফা দাবির মধ্যে ৩টি দাবি আমরা পূরণের জন্য সর্বাত্মক

চেষ্টা করব। সেগুলো হলো: দোষীদের শাস্তির আওয়াতায় নিয়ে আসা, নিরাপদ সড়ক এবং ট্রাফিক আইন বাস্তবায়ন। এছাড়া বাকি ২টি দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূরণ করতে পারবে। এছাড়া এ ঘটনায় ট্রাক এবং সিএনজি চালকের নামে মামলা দায়ের করা হয়েছে। কুমারখালি থানায় মামলা নং ১৯,সড়ক পরিবহন আইন-২০১৮. ধারা ৯৮/১০৫। ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখনো কোন আবেদন আসেনি। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যদি কেউ ক্ষতি পূরণের বিষয়ে নিয়ম অনুযায়ী আমাদের কাছে আবেদন জানাই তাহলে আমরা আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেব। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন রোড এক্সিডেন্টে বুধবার বিকেল সাড়ে

৪টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক্সিডেন্টে মনিরের মাথা মারাত্মকভাবে জখম হয়। পরে উপস্থিত লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। পৌনে চারটার সময় অপারেশন থিয়েটারে মৃত্যুবরণ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট