দুই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ September, ২০২৪

দুই পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ September, ২০২৪ |
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে দুই পুলিশ সদস্যকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশ সদস্যরা হলেন, শোয়াইবুর রহমান ও সজিব সরকার। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশাররফ হোসেন এ আদেশ দেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খায়রুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াবুর রহমান জয় ও সজিব সরকার গত ৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃনা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্থ

এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোস্ট করে। যা জনশৃঙ্খলা পরিপন্থি কোনো কাজে বা কোনো ব্যক্তি বা গোষ্টির সুবিধার্থে ব্যবহার হতে পারে। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজে বের করা, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের বিষয় ছড়িয়ে দেওয়ার পিছনের মাস্টার মাইন্ড কে বা কারা, আইনশৃঙ্খলা বাহিনীর মত একটি সুশৃঙ্খল বাহিনীতে অরাজকতা বা বিশৃঙ্খল সৃষ্টি করার কারণ উদঘাটনও অর্থ দাতাদের খুঁজে বের করার জন্য মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে নিয়ে অভিযান পরিচালনা করে পলাতক আসামিদের গ্রেফতার করা প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক কত রানে জিতলে ফাইনালে বাংলাদেশ ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর বুকিং ডটকমে প্রতারণার ঝুঁকি তদন্ত করছে ইইউ পিঠা, পুরি, পেঁয়াজু থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: অজ্ঞাতনামা দুই চালকের বিরুদ্ধে পুলিশের মামলা ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র? কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ জয়পুরহাটে আলুর পর কলায়ও লোকসান গুণছেন চাষিরা হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট