দুই পুত্রের নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৬

আরও খবর

বাজেটে তথ্য-উপাত্তের ক্ষেত্রে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

থ্রি জিরো বাস্তবায়নের নামে দেশে গণতন্ত্রসহ সব সূচকই ‘জিরো’ করে দিয়ে গেছেন ইউনূস

ভারত, বাংলাদেশ এবং একটি অভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের উদয়

নিজের বংশনাম ও সন্তানদের নামে ইউনিয়ন — ইতিহাসে নজিরবিহীন কাণ্ড ঘটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়: অভিবাসী শ্রমিক ইস্যুতে আসিফ নজরুলের ব্যর্থতা পুষিয়ে নেওয়ার উদ্যোগ

সাধারণ পাসপোর্ট বহন করে, ডিপ্লোমেটিক প্রটোকলের আবদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ এর

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, বিআরটিএ’র নির্দেশ

দুই পুত্রের নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৬ |
নিজের নির্বাচনী এলাকায় দুই ছেলের নামে দুটি নতুন ইউনিয়নের নামকরণের অভিযোগ ওঠার পর শেষ পর্যন্ত সংসদে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতে হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে। বিষয়টি নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলার মধ্যে আজ সোমবার জাতীয় সংসদে এ নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তার জবাবে প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, তা নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা। প্রতিমন্ত্রীর দাবিকে ‘হাস্যকর’ আখ্যা দেন সাধারণ মানুষ। এর আগে হিন্দু দেবতা শিব-এর নাম থাকায় বগুড়ার সর্ববৃহৎ উপজেলা শিবগঞ্জ-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানান দিয়েও সমালোচনার মুখে পড়েন শাহে আলম। আজ ১৫ই জুন, সোমবার জামায়াতের সাংসদ শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্বাচনী

এলাকার দুটি উপজেলায় কয়েকটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এর মধ্যে একটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে প্রতিমন্ত্রীর পরিবার বা মীর বংশের নামে। এছাড়া তার দুই সন্তানের নামে যথাক্রমে দিগন্ত ও সীমান্ত নামে আরও দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই অভিযোগের প্রেক্ষিতে সংসদের ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত হিসেবে ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তার নির্বাচনী এলাকা মোকামতলার প্রত্যন্ত অঞ্চলে সৈয়দপুর ও দেউলী নামে দুটি ইউনিয়ন ছিল। ইউনিয়ন দুটির আয়তন অনেক বড় হওয়ায় সেগুলো ভাগ করার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই-বাছাই ও গণশুনানি করে নতুন দুটি ইউনিয়নের নামকরণ করেন বলে দাবি তার। প্রতিমন্ত্রী

জানান, সৈয়দপুর ইউনিয়নটি গাবতলী ও সোনাতলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় মূল নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় নতুন ইউনিয়নটির নাম রাখা হয়েছে সীমান্ত ইউনিয়ন। অপরদিকে দেউলী ইউনিয়নটি গাইবান্ধার কাছে এবং মূল এলাকা থেকে বেশ দূরে অবস্থিত হওয়ায় স্থানীয় প্রশাসন ও জনগণের মতামতের ভিত্তিতে সেটির নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন। নামকরণের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন স্থানে সীমান্ত ও দিগন্ত নামে বিদ্যমান এলাকাগুলোর উদাহরণও সংসদে তুলে ধরেন। জামায়াতের সংসদ সদস্যের উদ্দেশে তিনি বলেন, “এরকম সীমান্ত ও দিগন্ত নামকরণ বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। উনি কেন এর সাথে আমার সন্তানদের নাম জড়ালেন।” তবে নামের মিলের বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, “মিরাক্যালি

(কাকতালীয়) আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই। আমার সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত ও মীর দিগন্ত।” তবে ইচ্ছাকৃতভাবে নামকরণের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, “আমার যদি ইনটেনশন থাকতো সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করার, তাহলে তো আমি প্রশাসনকে বলতাম মীর সীমান্ত ও মীর দিগন্ত রাখার। কিন্তু ইউনিয়নের নামের আগে তো মীর নাই মাননীয় স্পিকার।” হিন্দু দেবতার নাম থাকায় বদলে ফেলা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম, প্রতিমন্ত্রীর ঘোষণা বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করা হচ্ছে। এই উপজেলার নতুন নাম ঠিক করা হয়েছে মহাস্থান উপজেলা। গত ১২ই জুন, শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার,

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই ঘোষণা দেন। এসময় স্থানীয় তৌহিদি জনতার নামধারীরা বলেন, মুসলমানের দেশে হিন্দু দেবতার নামে উপজেলার নাম আমরা মানি না। তাই এর নাম পরিবর্তন আমাদের অনেকদিনের দাবি ছিল। প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন নাম বদলের। যদিও হিন্দু দেবতা শিব-এর নামের প্রসঙ্গ এড়িয়ে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শিবগঞ্জ নামে আরেকটি উপজেলা আছে (চাঁপাইনবাবগঞ্জে)। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয় বলে দাবি করেন তিনি। তবে অতীতে কখনো নাম নিয়ে কাজের জটিলতা হয়নি, এখন কেন হচ্ছে- এমন প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি। প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জবাসী সমর্থন দিলে উপজেলার নাম বদলে মহাস্থান নামকরণ করা হবে। উল্লেখ্য,

ভৌগলিক অবস্থান অনুযায়ী শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা। এর আয়তন ৩১৫ কি.মি.। বগুড়া জেলা শহর হতে ১৯ কি.মি. উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর কাহালূ ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা। এর আগে চলতি বছরের ১২ই এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন। শিবগঞ্জ উপজেলার পাচঁটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। এর আয়তন ১২৮.৭৪ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় দেড় লাখ। শিবগঞ্জ উপজেলা

বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরনের কথা বলেছেন। খুব শিগগিরই তা বাস্তবায়ন হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাউজানে যুবদল নেতা কিলিং মিশনে অংশগ্রহণকারীরা সবাই বিএনপির কর্মী বাজেটে তথ্য-উপাত্তের ক্ষেত্রে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য ত্রাণের টাকা লোপাট করলেন জামায়াত এমপির এপিএস-স্বজন ও দলের নেতাকর্মীরা মিলে দুই পুত্রের নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে থ্রি জিরো বাস্তবায়নের নামে দেশে গণতন্ত্রসহ সব সূচকই ‘জিরো’ করে দিয়ে গেছেন ইউনূস ভারত, বাংলাদেশ এবং একটি অভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের উদয় নিজের বংশনাম ও সন্তানদের নামে ইউনিয়ন — ইতিহাসে নজিরবিহীন কাণ্ড ঘটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম গভীর রাতে পরস্ত্রীর বিছানা থেকে হাতেনাতে আটক মসজিদের ইমাম, অতঃপর… যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: যুদ্ধবিরতি ঘোষণা হলেও কে আসল বিজয়ী? প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়: অভিবাসী শ্রমিক ইস্যুতে আসিফ নজরুলের ব্যর্থতা পুষিয়ে নেওয়ার উদ্যোগ সাধারণ পাসপোর্ট বহন করে, ডিপ্লোমেটিক প্রটোকলের আবদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ এর ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, বিআরটিএ’র নির্দেশ হলরুম ভাড়া নিয়ে ব্যক্তিগত আয়োজনকে ‘অক্সফোর্ডের আমন্ত্রণ’ দাবিতে শিবির-এনসিপির মিথ্যাচার ডাচদের রুখে দিল জাপান, গ্যালারিতে মানবিক সৌন্দর্য দেখালেন সমর্থকরা কুরাসাওকে ৭ গোলে বিধ্বস্ত করে ব্রাজিলের রেকর্ড ভাঙল জার্মানি পাটক্ষেতে মিলল নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড