দুই কোরিয়ার পুনর্মিলনের দাবির মধ্যে কিমের নতুন মানচিত্র, বিভ্রান্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

দুই কোরিয়ার পুনর্মিলনের দাবির মধ্যে কিমের নতুন মানচিত্র, বিভ্রান্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। ১৯৫০ এর দশকে কোরীয় যুদ্ধের পর থেকে দুই কোরিয়ার মধ্যে পুনর্মিলন প্রচেষ্টা সফল হয়নি। তবে সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল উত্তর কোরিয়ার একটি মানচিত্রের ছবি নীতি গবেষক (পলিসি রিসার্চার) থেকে শুরু করে ব্যবহারকারীদেরও বিভ্রান্ত করেছে। ভাইরাল এই মানচিত্রে কোরীয় উপদ্বীপকে দুটি পৃথক অংশে বিভক্ত দেখানো হয়েছে। মানচিত্রটি চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডনোট (শিয়াওহংশু)- এ শেয়ার করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে সংশোধিত মানচিত্রটি ২০২৪ সালের এপ্রিলে শেয়ার করা হয়েছিল। খবর নিউজউইকের। পিয়ংইয়ং গত কয়েক দশক ধরে সিউলের সঙ্গে পুনর্মিলনের দাবি জানিয়ে আসছিল কিন্তু তা সব সময় নিজেদের শর্তে। ১৯৫৩

সালে তিন বছর ধরে চলা কোরিয়ান যুদ্ধ শেষ হয় কোনও রকম শান্তি চুক্তি ছাড়াই, এমনকি এখনো কোনও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি দুদেশের মধ্যে। নিউজউইকের মতে, মানচিত্রে কেবল উত্তর কোরিয়ার প্রশাসনিক জেলাগুলোকে দেখানো হয়েছে এবং দক্ষিণ কোরিয়াকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে, দক্ষিণ কোরিয়াকে চীনের মতো ধূসর রঙে দেখানো হয়েছিল এবং কেবল ‘দক্ষিণ কোরিয়া’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে তারা মানচিত্রে দক্ষিণ কোরিয়াকে ‘পুতুল কোরিয়া’ হিসাবে উল্লেখ করতো, যা বোঝায় যে, দক্ষিণ একটি স্বাধীন দেশ নয় বরং একটি ‘মার্কিন পুতুল রাষ্ট্র’। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন গত অক্টোবরের এক ভাষণে বলেন, আগে আমরা দক্ষিণকে (দক্ষিণ কোরিয়া) স্বাধীন

করার এবং বলপ্রয়োগের মাধ্যমে দেশকে একত্রিত করার বিষয়ে অনেক কথা বলেছিলাম। কিন্তু এখন আমরা এতে মোটেও আগ্রহী নই, এবং যেহেতু আমরা দুটি দেশ ঘোষণা করেছি, তাই আমরা সেই দেশ সম্পর্কে সচেতনও নই। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং