ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাঠ্যপুস্তক ছাপার প্রাক্কলিত দর ফাঁস, সমঝোতায় কাজ ভাগ-বাটোয়ারা, অতিরিক্ত ব্যয় ২৫২ কোটি টাকা
বিশ্লেষণ: শেখ হাসিনা সরকারের সময় ০.৬ শতাংশ, এখন মেট্রোরেলের নতুন ঋণে সুদ ৩ শতাংশের ওপরে, কঠিন হয়েছে শর্তও
পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বন্দি, কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ
মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার
শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি
একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ
স্বস্তি থাকলেও পিংক বাসে যাত্রী খরা
দিল্লিতে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলের কেন্দ্রীয় ২১ নেতা সরাসরি বৈঠক করেছেন।
গতকাল ১৮ই সেপ্টেম্বর, শুক্রবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, গতকাল রাত নয়টার দিকে বৈঠকটি শুরু হয়। এর আগে আলাদা আলাদা গাড়িতে প্রায় একই সময়ে একটি ভবনে পৌঁছান নেতারা। দলের কেন্দ্রীয় কমিটি ও সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা বিভিন্ন দেশ থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে যুক্ত হন।
বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে নেই, তবে ভবিষ্যতে দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারেন এমন কয়েকজনও দিল্লিতে বৈঠকে অংশ নেন বলেও নিশ্চিত করেছে সূত্র।
বৈঠকে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একাধিক সদস্য তথ্য
নিশ্চিত করেছেন। শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনার বিষয়ে বৈঠকে আলোচনার কথা রয়েছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রে। তাকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃত্বে আনার বিষয়টিও বৈঠকে বিবেচনা করা হতে পারে, এমন গুঞ্জনও উঠেছে। যদিও এসব নিছক রাজনৈতিক গুঞ্জন বলে দাবি করা হয়েছে দলের বিভিন্ন পর্যায় থেকে। সায়মা ওয়াজেদ পুতুল সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। একাধিক সূত্রে দাবি করা হয়েছে, শেখ হাসিনার কন্যা পুতুল ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আরও দুই নেতাকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা। উল্লেখ্য, বাংলাদেশে অবৈধ অন্তর্বর্তী সরকারের অবৈধ ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগ
এবং এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সেই অবস্থাতেই দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে, ২০২৪ সালের ৫ই আগস্ট জঙ্গি সংঘাতের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়। ছোটো বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। দলীয় সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার যে পরিকল্পনার কথা শেখ হাসিনা জানিয়েছেন, তাকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্গঠনের বিষয়টি বৈঠকের আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা। এর আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি ও দলের অন্য জ্যেষ্ঠ নেতারা দেশে ফিরে আদালতে হাজির হতে চান।