ত্রুটিপূর্ণ আইনে কাজী জেসিনকে বিটিভির ডিজি নিয়োগ, সমালোচনার মুখে সংশোধনের চেষ্টা সরকারের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ August, ২০২৬

ত্রুটিপূর্ণ আইনে কাজী জেসিনকে বিটিভির ডিজি নিয়োগ, সমালোচনার মুখে সংশোধনের চেষ্টা সরকারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ August, ২০২৬ |
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) হিসেবে সংবাদ উপস্থাপক ও টকশো সঞ্চালক কাজী জেসিনের নিয়োগের প্রজ্ঞাপনে আইনি ত্রুটি ধরা পড়েছে। যে আইনের আওতায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি আদৌ কার্যকর হয়েছে কি না—এ নিয়ে প্রশ্ন ওঠার পর নিয়োগের প্রজ্ঞাপন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজী জেসিনই বিটিভির মহাপরিচালক পদে বহাল থাকবেন। তবে নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা আইনি ভিত্তি সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত বৃহস্পতিবার কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’-এর উল্লেখ করা হয়। এরপরই আইনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। সংশ্লিষ্ট সূত্র জানায়,

বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার উদ্দেশ্যে ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন’ জাতীয় সংসদে পাস করা হয়। তবে আইনটি কার্যকর হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে গেজেট প্রজ্ঞাপন জারির প্রয়োজন ছিল। আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, ‘সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবৎ হইবে।’ কিন্তু আইনটি সংসদে পাস হওয়ার প্রায় ২৫ বছর পেরিয়ে গেলেও তা কার্যকর করার জন্য সরকারিভাবে কোনো গেজেট প্রজ্ঞাপন জারি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। ফলে সংসদে পাস হলেও আইনটি এখনো কার্যকর হয়নি—এমন অবস্থায় ওই আইনের উল্লেখ করে বিটিভির মহাপরিচালক নিয়োগের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিটিভির ওয়েবসাইটে

প্রতিষ্ঠানটির বিভিন্ন রুলস ও রেগুলেশন-সংক্রান্ত অন্তত ২২টি দলিল থাকলেও ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’ কার্যকর হওয়ার কোনো তথ্য বা প্রজ্ঞাপনের উল্লেখ পাওয়া যায় না। এ নিয়ে সমালোচনা ও প্রশ্ন ওঠার পর জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগের প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এজন্য নতুন করে নিয়োগের অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না। একই স্মারক নম্বরের অধীনে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে আগের প্রজ্ঞাপনটি প্রতিস্থাপন করা হবে। অর্থাৎ, নিয়োগের আইনি ভিত্তিতে সংশোধন আনা হলেও কাজী জেসিনের বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনে কোনো পরিবর্তন আসছে না। সরকারের এ উদ্যোগের ফলে নিয়োগের ক্ষেত্রে ব্যবহৃত আইনি ভিত্তি নিয়ে তৈরি হওয়া প্রশ্নের অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব