ত্রিবেদী-গোরের বৈঠকে ক্ষুব্ধ শফিকুর: ‘গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কাম্য নয়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ August, ২০২৬

ত্রিবেদী-গোরের বৈঠকে ক্ষুব্ধ শফিকুর: ‘গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কাম্য নয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ August, ২০২৬ |
একটি গণতান্ত্রিক দেশে বিদেশি কূটনীতিকদের মধ্যে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল ১লা আগস্ট, শনিবার সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। শফিকুর বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক যদি কেবল সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে সেটি ভিন্ন বিষয়। তবে বাংলাদেশের স্বার্থ বা দুই দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকলে তা সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কিংবা বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত। প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের ভারতের

নাম উল্লেখ না করে জামায়াত আমির জানান, কোনো ‘নির্দিষ্ট দেশের’ কূটনীতিকের সঙ্গে এ ধরনের আলোচনা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের পর তারা উদ্বেগ প্রকাশ করেছেন। একই ধরনের পরিস্থিতি বা কৌশল ভবিষ্যতেও অব্যাহত থাকলে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সদিচ্ছা নিয়ে জনগণের মধ্যে আরও প্রশ্ন ও সংশয় তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি দুর্নীতি, চাঁদাবাজি এবং দলীয় অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও কঠোর অবস্থান গ্রহণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন। গণভোট ইস্যুতে বিএনপির অবস্থানেরও সমালোচনা করেন শফিকুর রহমান। তার দাবি,

দলটি পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও পরে কেন সেই অবস্থান পরিবর্তন করা হলো, সে বিষয়ে জনগণের কাছে বিএনপির ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার