তিন দফা দাবিতে আমরণ অনশনে জাবির ৩ শিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪

তিন দফা দাবিতে আমরণ অনশনে জাবির ৩ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ |
স্বতন্ত্র অ্যাকাডেমিক ভবন বরাদ্দ ও পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের তিন শিক্ষার্থী। তাদের মধ্যে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষার্থী। এর আগে, রোববার বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। অনশনরত শিক্ষার্থীরা হলেন- আইন ও বিচার বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. আসাদুজ্জামান, ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাসান মাইশা ও একই ব্যাচের রাফা রওনক। এর মধ্যে অনশনরত অবস্থায়

রাফা রওনকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের দাবিগুলো হলো- আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের ফলাফল পুনর্মূল্যায়ন, ভর্তি পরীক্ষায় আইন অনুষদের জন্য আগের মতো আলাদা ইউনিট করা এবং স্থায়ী ভবন বরাদ্দ করা। অনশনরত শিক্ষার্থী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের তিন দফা দাবির মধ্যে প্রথম ও তৃতীয় দাবি নিয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনো সদুত্তর না দেওয়ায় অনশন কর্মসূচি চলমান। দাবি না মানা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।’ আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা জানান, গত আগস্টে আইন ও বিচার বিভাগের দুজন শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত ফলাফলে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ফলাফল পুনর্মূল্যায়নসহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন

শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে গত ১ অক্টোবর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। গতকাল বিকালে ওই তদন্ত প্রতিবেদন নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা শুরু হলে তারা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের বিষয়ে মৌখিক আশ্বাস দেওয়া হলেও লিখিত প্রতিশ্রুতির দাবিতে আমরণ অনশনে যান তিন শিক্ষার্থী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আগের কোনো প্রশাসন আইন ও বিচার বিভাগকে গুরুত্ব দিয়ে দেখেনি, কিন্তু আমরা দেখছি। আশা করি, আজকের সিন্ডিকেট সভায় তাদের নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম