তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ July, ২০২৬

তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ July, ২০২৬ |
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি (Agreement on Reciprocal Trade) নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি অ্যাম্বাসেডর ক্রিস্টেনসেন এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ইউএস এম্বাসি ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে রাষ্ট্রদূত বলেন, “এনসিপির কনভেনার ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে সংসদীয় এজেন্ডা নিয়ে খোলামেলা আলোচনার জন্য ধন্যবাদ। আমরা দুই দেশের সমৃদ্ধির জন্য এই ধরনের অংশীদারিত্বের মাধ্যমে স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশকে সমর্থন করে যাব।” যদিও মার্কিন এম্বেসির ফেসবুক পেইজে দেয়া প্রাথমিক পোস্ট যেখানে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আলোচনার উল্লেখ ছিলো, সেটা এডিট করে পরে বাংলা অনুবাদ যুক্ত করার সময় মার্কিন বাণিজ্যিক চুক্তির বিষয়টি বাদ

দেয়া হয়। (প্রথম পোস্টের স্ক্রীনশট নীচে যুক্ত করা হলো) এনসিপির অবস্থান ও বিতর্ক এনসিপি নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এতদিন বলে আসছিলেন যে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই চুক্তি স্বাক্ষর করে। তাই এই চুক্তির কোনো দায় এনসিপির নেই। তবে জাতীয় সংসদে বিরোধী দলের অন্যতম প্রধান শক্তি হিসেবে এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সরাসরি বৈঠক ও চুক্তি-সংক্রান্ত আলোচনাকে অনেকে তরুণ সমাজের কাছে চুক্তিটিকে গ্রহণযোগ্য করে তোলার প্রচেষ্টা হিসেবে দেখছেন। জনমতের প্রতিক্রিয়া দেশের বিভিন্ন মহলে এই চুক্তি নিয়ে উদ্বেগ রয়েছে। অনেকে মনে করেন, চুক্তির শর্ত অনুযায়ী উচ্চমূল্যের মার্কিন পণ্য কেনায় বাধ্যবাধকতা তৈরি হতে পারে, যা দেশের অর্থনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর। ইতোমধ্যে

সারাদেশে চুক্তির বিরুদ্ধে বিপুল জনমত গড়ে উঠেছে। এর আগে মার্কিন রাষ্ট্রদূত তরুণদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে চুক্তির পক্ষে জনমত তৈরির চেষ্টা করেছেন বলে জানা যায়। এনসিপি এখন সংসদে প্রথম বিরোধী রাজনৈতিক দল হিসেবে এই ইস্যুতে মার্কিন দূতাবাসের সরাসরি যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি। চুক্তিটি নিয়ে সংসদে কী ধরনের আলোচনা হবে এবং এনসিপি কোন অবস্থান নেবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক