ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
ঢাবি কর্তৃপক্ষের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এ ছাড়া, আগামীকাল
সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।





