ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
ঢাবির জগন্নাথ হলের মিছিলে ভারতীয় আগ্রাসনবিরোধী স্লোগান
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলের নেতৃত্ব দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে তারা হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনতা’, ‘জেগেছে রে জেগেছে, জগন্নাথ হল জেগেছে’, ‘সীমান্তে হামলা জগন্নাথ হল মানবে না’ প্রভৃতি স্লোগান দেন।
তখন রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ চলছিল। শিক্ষার্থীরা জগন্নাথ হলের সহপাঠীদের স্বাগত জানান।
এ সময় জগন্নাথ হলের ছাত্র জয় পাল বক্তব্য দেন। তিনি
বলেন, আমরা বাংলাদেশী এটা আমাদের পরিচয়৷ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলের একটাই পরিচয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক। তিনি বলেন, যেভাবে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা হয়েছে, প্রত্যেক নাগরিকদের এতে প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একতাবদ্ধ থাকব। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশরেফা খাতুন, জাহিদ আহসান, তরিকুল ইসলাম, তাহমিদ আল মুদাসসীর চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা, ইব্রাহীম নিরব প্রমুখ বক্তব্য দেন।