ঢাবির ‘ওসমান হাদি’ হল থেকে দুই সমকামী ছাত্র আটক, হল থেকে বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৬

ঢাবির ‘ওসমান হাদি’ হল থেকে দুই সমকামী ছাত্র আটক, হল থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয় যেন সমকামিতা চর্চার আখড়ায় পরিণত হয়েছে। ২০২৪-এর ৫ই আগস্টের পর ঢাবি দখল নেওয়া গুপ্ত সংগঠন শিবির ও ছাত্রদলসহ সমমনা সংগঠনের কর্মীদের এমন যৌনাচার এখন আলোচনার কেন্দ্রবিন্দু যেন। শিক্ষাঙ্গনের ভেতরে যৌন কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। গুপ্ত সংগঠন শিবিরের এজিএসের কক্ষে সমকামিতায় লিপ্ত দুই কর্মী আটকের ঘটনা ছাড়াও আরও কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এবার আরও দুই ছাত্রকে অপ্রীতিকর অবস্থায় আটক করেছে শিক্ষার্থীরা। তারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র এবং কাজী নজরুল ইসলাম হল/ওসমান হাদি হলের আবাসিক শিক্ষার্থী বলে জানা গেছে। ২০২৫ সালের ৫ই ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়িটি দ্বিতীয় দফা গুঁড়িয়ে দেওয়ার পর সেই রাতেই ঢাবির বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে কাজী নজরুল ইসলাম

হল হিসেবে নামকরণ করা হয়। পরে আবার ওসমান হাদি হল নামকরণ করে গুপ্ত সংগঠন শিবির, ছাত্রদল, এনসিপি, ইনকিলাব মঞ্চসহ সমমনা সংগঠনের নেতাকর্মীরা। পড়ুন: হোস্টেলে সমকামিতায় লিপ্ত দুই ছাত্রদল নেতাসহ ৪ ছাত্রের সিট বাতিল সমকামিতায় লিপ্ত থাকার অভিযোগে আটক দুই ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে হল থেকে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- আফিফ হাসান নীরব ও আরিফুল হক শুভ। আফিফ হাসান নীরব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ। আরিফুল হক শুভ মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা। যোগাযোগ করা হলে অভিযুক্ত এক শিক্ষার্থী বলেন, বিষয়টি নিয়ে তিনি বর্তমানে ট্রমার মধ্যে আছেন। এ বিষয়ে কথা বলতে তিনি ইচ্ছুক নন। অপর শিক্ষার্থীর

সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তিনি কোনো সাড়া দেননি। পড়ুন: শহীদুল্লাহ্ হলের শিবিরের এজিএসের কক্ষে সমকামিতায় লিপ্ত দুই কর্মী আটক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে শিবির প্যানেল থেকে নির্বাচিত হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ জানান, হলের ২০২৫-২৬ সেশনের দুজন আবাসিক ছাত্রের বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা) প্রমাণিত অপরাধের ভিত্তিতে কঠোরতম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বিষয়টি এখানেই শেষ নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের বিষয়টিও যথাযথ কর্তৃপক্ষের কাছে

নিশ্চিতের প্রক্রিয়া চলমান। পড়ুন: ইবির খালেদা জিয়া হলে বহিরাগতের সাথে সমকামিতার অভিযোগ, ছাত্রীকে হলত্যাগের নির্দেশ জানা গেছে, এ বিষয়ে প্রথম অভিযোগ এলে অভিযোগকারী ছাত্রের পক্ষে আদিষ্ট হয়ে প্রশাসন বরাবর শাস্তির আবেদন করেন হল সংসদের জিএস শিবির নেতা আহমেদ আল সাবাহ। পরে তদন্ত কমিটি গঠন হয় এবং ঘটনার অকাট্য প্রমাণ পাওয়া যাওয়ার ফলে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়। এর আগে গত ৩০শে জুলাই, বৃহস্পতিবার মাস্টারদা সূর্য সেন হলে সমকামিতায় লিপ্ত অবস্থায় আটক এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে তার বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পড়ুন: দেশে

এইডস আক্রান্তের অধিকাংশ সমকামী, ৮০% মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী: বেড়েছে ২০২৪-২৫-এ এ ছাড়া শহীদুল্লাহ হলে হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) শিবির নেতা ইব্রাহিম খলিলের কক্ষে থাকা দুই কর্মীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে। এ ঘটনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতা, রক্ষা পেলেন এমপি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ: কারা কখন দেখতে পাবেন, বাংলাদেশে কি দেখা যাবে নির্মাণাধীন মাদ্রাসার তদন্তে যাওয়া পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের দৌরাত্ম্য কমছেই না আবারও সাভারে প্রেশার কুকার বোমা উদ্ধার ঢাবির ‘ওসমান হাদি’ হল থেকে দুই সমকামী ছাত্র আটক, হল থেকে বহিষ্কার ভারত-মার্কিন গোয়েন্দা তৎপরতার মধ্যেই সাভারে জেএমবি সদস্য বোমা ও সরঞ্জামসহ আটক বাংলাদেশের বিপক্ষে নামার আগের দিনই একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বরিশাল জেলা জজ আদালতের গেটের সামনে বোমা বিস্ফোরণ ভারতীয় মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসেই থাকছেন মোস্তাফিজ নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’