ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠান, বাইরে ককটেল বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠান, বাইরে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
ঢাকা কলেজের অভ্যন্তরে টেনিস গ্রাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১টা ৪০ মিনিটের এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই সময়ে কলেজ অডিটোরিয়ামে ‘পরিবর্তনের ছাত্র রাজনীতি’ শীর্ষক সংলাপ চলছিল। এর মধ্যেই এই ঘটনা ঘটে। তবে এ ঘটনার সাথে জড়িতদের কাউকে শনাক্ত করতে পারিনি কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের দুই নং গেটম্যান জয়দ্বীপ সরকার বলেন, আমি গেইটের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছনের দিকে নায়েমের গলি সংলগ্ন দেয়ালে কাছে ককটেল বিস্ফোরণ হয়। তীব্র ধোয়া ও বারুদের গন্ধে আমরা সবাই ভয় পেয়েছি মনে করলাম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, কেমন ছাত্র রাজনীতি

ঢাকা কলেজ চাই এটা নিয়ে আজকের প্রোগ্রাম হয়েছে। কীরকম ছাত্র রাজনীতি চাই সেটা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছে। কলেজ প্রশাসন যদি কোন পদক্ষেপ না নেয়, তারা যদি জিরো টলারেন্স নীতি অবলম্বন না করে, সেখানে ছাত্র সংগঠন গুলো স্থিতিশীল থাকতে পারবে না। আমরা দেখেছি একটা ছাত্র সংগঠনের পদবঞ্চিতরা ও যারা পদ পেয়েছে তারা ক্যাম্পাস ঝামেলা করেছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। কলেজ প্রশাসন তখন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি এজন্য আজকের এই ঘটনা ঘটেছে। ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমরা সিসিটিভি দেখে খুব দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা কোনো ছাত্র সংগঠনকে অধিক প্রাধান্য বা বঞ্চিত করবো না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম