ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ
দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা
ড. ইউনূসকে ৯২ নোবেল বিজয়ীর অভিনন্দন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন ছাপানো হয়েছে নোবেল বিজয়ীদের, নির্বাচিত প্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃত্বের তরফ থেকে।
সেখানে স্বৈরাচারের চাপে তার ভোগান্তির কথা উল্লেখ করে বলা হয়, গণতান্ত্রিক শক্তি ও শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিবাদের বদৌলতে ‘আশা’ দিয়ে ‘একনায়কতন্ত্র’ প্রতিস্থাপিত হয়েছে।
দেশকে উপরে তুলে ধরতে অধ্যাপক ইউনূস এখন মুক্তভাবে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অন্তর্বর্তী সরকারের সমর্থনে বা যে কোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মানবাধিকারকর্মী শিরিন এবাদি, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরসহ ৯২ জন নোবেল
বিজয়ী। এর আগেও তাকে নিয়ে উদ্বেগ জানিয়ে ওয়াশিংটন পোস্টে বিবৃতি দেওয়া হয়েছিল। সেই বিবৃতির সমালোচনা করেছিল বিগত সরকার। গত জানুয়ারি মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, এটি ‘ওয়াশিংটন পোস্টে নিউজ নয়, সেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কোনো অফিস ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে।’ তথ্যসূত্র: বিবিসি