ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ August, ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ August, ২০২৬ |
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১২ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ বাস, একটি ট্রাক, ৮ কাভার্ডভ্যান, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪০ মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ বাস, সাত ট্রাক, ২ কাভার্ডভ্যান, ১৯ সিএনজিচালিত অটোরিকশা ও ৯৫ মোটরসাইকেলসহ মোট ১৭২ মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪ বাস, ২ ট্রাক, ১৯ কাভার্ডভ্যান,

৪৯ সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৭ মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ বাস, ২১ ট্রাক, ১৫ কাভার্ডভ্যান, ১১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪০ মোটরসাইকেলসহ মোট ১৮০ মামলা হয়েছে। এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ বাস, ৬ ট্রাক, ৮ কাভার্ডভ্যান, ২২টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৪ মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৩ বাস, ২৯ ট্রাক, ৪০ কাভার্ডভ্যান, ৪১ সিএনজিচালিত অটোরিকশা, ১৫২ মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে। অপরদিকে ট্রাফিক-উত্তরা বিভাগে ২০টি বাস, ১৩ ট্রাক, ১২ কাভার্ডভ্যান, ২১ সিএনজিচালিত অটোরিকশা ও ৯০ মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ বাস, ৩ ট্রাক, ৬ কাভার্ডভ্যান, ২১ সিএনজিচালিত অটোরিকশা ও ৭০ মোটরসাইকেলসহ মোট ২০৬টি মামলা হয়েছে। এছাড়াও

অভিযানকালে মোট ৬৩৯টি গাড়ি ডাম্পিং ও ৩১২টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব