ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
পে স্কেল: বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে
১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা কার্যকর কবে?
বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা
‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ
ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’
নিপীড়নের মুখে দেশছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডা. প্রাণ গোপাল অর্জিত মেধা-প্রজ্ঞা দান করছেন বিদেশি শিক্ষার্থীদের
ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকারের সময় একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (২৯ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কায়ুকখালী ঘাট বোটের মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
আটকরা হলেন- সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) ও মো. আইয়ুব (২৪)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
আবুল কালাম জানান, সাগরে মাছ শিকারে যাওয়া একটি ট্রলারসহ পাঁচজন মাঝি-মাল্লাকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে অনেক দিন পর আবারও সাগরে
মাছ শিকারের সময় জেলেদের ধরে নিয়ে যাওয়ায় স্থানীয় জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, জেলেরা মাছ শিকারের সময় জলসীমা অতিক্রম করায় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে বলে শুনেছি। পাশাপাশি তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম চলমান রয়েছে।