ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৬

আরও খবর

অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ

‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!

আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান

ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত

‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’

আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৬ |
চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের (সিডিবিএ) আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় আওয়ামী লীগপন্থি আইনজীবীদের বাধা দেওয়া এবং তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে ৪ঠা মে, সোমবার সংঘটিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)। এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি বিডি ডাইজেস্ট-এর হস্তগত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার অ্যাসোসিয়েশন ভবনের ভেতরে অবস্থিত বার লাইব্রেরির প্রবেশমুখে ঘটনাটি ঘটে, যেখানে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছিল। ওই দিন বেলা তিনটার দিকে ‘সাধারণ আইনজীবী পরিষদ’ ব্যানারে আওয়ামী লীগপন্থি প্যানেলের সভাপতি প্রার্থী আবদুর রশিদের নেতৃত্বে একদল আইনজীবী মনোনয়নপত্র সংগ্রহ করতে বার লাইব্রেরিতে আসেন। তাদের অভিযোগ, বিএনপিপন্থি আইনজীবীরা লাইব্রেরির প্রবেশপথ আটকে

তাদের ভেতরে ঢুকতে বাধা দেন। উত্তেজনা ক্রমেই বাড়তে থাকলে নির্বাচন কমিশনের সদস্যরা বার লাইব্রেরির দরজা বন্ধ করে দেন। এরপর আওয়ামী লীগপন্থি আইনজীবীরা লাইব্রেরির সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যরা বার অ্যাসোসিয়েশন ভবনের দ্বিতীয় তলায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দেন। জেএমবিএফের নিন্দা ও প্রতিক্রিয়া জেএমবিএফ এক বিবৃতিতে এই ঘটনাকে গণতান্ত্রিক মানদণ্ড, পেশাগত স্বাধীনতা এবং আইনজীবীদের নির্বাচনী প্রক্রিয়ায় স্বাধীনভাবে অংশগ্রহণের মৌলিক অধিকারের ওপর সুস্পষ্ট আঘাত হিসেবে চিহ্নিত করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি সাবেক অন্তর্বর্তী সরকারের পর নতুনভাবে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে সারা দেশে আইন পেশার স্বাধীনতার ওপর

যে ব্যাপক ও নির্লজ্জ আঘাত চালানো হচ্ছে, তারই অংশ। এটি অবিলম্বে বন্ধ করতে হবে।” জেএমবিএফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষত চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি তিনটি দাবি জানিয়েছে। প্রথমত, ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করে সকল আইনজীবীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে। তৃতীয়ত, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। জেএমবিএফ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত, ইউরোপীয় পার্লামেন্ট এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনগুলোকে এ বিষয়ে সোচ্চার হতে এবং সরকারকে জবাবদিহিতার

মুখোমুখি করতে আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২১শে মে বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেএমবিএফ রাজনৈতিক ভয়ভীতির মুখে থাকা সকল আইনজীবীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেছে, তারা বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং আইন পেশার স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান