‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ May, ২০২৬

‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ May, ২০২৬ |
কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম বলেছেন, টিন হোল্ডারদের মধ্যে ৭২ লাখ ইনকাম ট্যাক্স সাবমিট করেন না, রিটার্ন সাবমিট করেন না ৪৬ লাখ। সম্প্রতি এক উচ্চ পর্যায়ের সেমিনারে তিনি তথ্য জানান। সেমিনারে তিনি বাংলাদেশের খাদে পড়া অর্থনীতি, কেন্দ্রীয় ব্যাংক, এস আলমের দুর্নীতি নিয়ে কথা বলেছেন। সেমিনারটিতে বাংলাদেশের রাজস্ব খাত সংস্কার এবং ব্যাংকিং সেক্টর সংস্কারের সঙ্গে বাংলাদেশের বাজেটের সম্পর্ক এটার উপরে আলোচনা করেন। রাজস্ব খাতের সমস্যা নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষক ড. খান জহিরুল ইসলাম বলেন, রাজস্ব খাতের বড় একটা সমস্যা হচ্ছে আমাদের ট্যাক্স কালেকশন। ট্যাক্স জিডিপি পৃথিবীর নিম্নতম দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ যেটা ৬.৬ শতাশ।

উন্নত দেশগুলোতে এটা ২৫ থেকে ৩৫। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ১৮ শতাংশ পায়। ভিয়েতনামে সেটা ১৯ শতাংশ। আমাদের দেশে ৬.৬ শতাংশ। এটার কারণ হচ্ছে আমাদের টিন হোল্ডার আছে এক কোটি ২৮ লক্ষ। টিন হোল্ডারদের মধ্যে ৭২ লাখ ইনকাম ট্যাক্স সাবমিট করেন না, রিটার্ন সাবমিট করেন না ৪৬ লাখ। তিনি জানান, যারা সাবমিট করেন তার মধ্যে ৩০ লাখ কোনো ট্যাক্স দেয় না। কারণ তাদের ইনকাম ট্যাক্স ব্রাকেটের নিচে ইফেক্টিভলি মাত্র ১৫ থেকে ১৬ লাখ মানুষ। ১৫ থেকে ১৬ লক্ষ মানুষ বাংলাদেশে যারা ট্যাক্সেবেল ইনকাম আছে তাদের আনুমানিক ৪ শতাংশ। যেটা করতে হবে আমাদের ট্যাক্স রেভিনিউ বাড়াতে হলে এই যে ৪শতাংশ মানুষ

ট্যাক্সেবল ইনকাম আছে, ট্যাক্স দেয় এটাকে কমপক্ষে ৫০ শতাংশ নিয়ে যেতে হবে।’ সংস্কার নিয়ে এই গবেষক বলেন, এনবিআরের রিফর্ম দরকার। অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছিল। যখনই এনবিআরের রিফর্ম নিয়ে কথা বলা হয় সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। সবাই রাস্তায় নেমে চলে আসে। গত বছর এনবিআরের তিনজন কর্মকর্তার বিরুদ্ধে ১৪৬ কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ডকুমেন্ট তারা জালিয়াতি করেছে। তিনি আরও বলেন, এই এনবিআরের দুর্নীতি ও ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে দুর্নীতি সেগুলো নিয়ে কাজ করতে হবে। ট্যাক্স বেইস বাড়াতে হবে। আর আয়ের উৎসে ট্যাক্স কেটে নিতে হবে। এটা একটা আমাদের আইয়ের উৎসে ট্যাক্স কাটা হয় আমি জানি। ট্যাক্স বেইস আয়

বাড়িয়ে এর উৎসে ট্যাক্স কেটে নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন